1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামসহ আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রামসহ আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২২ মে, ২০২২
  • ৩৭৩ বার পড়া হয়েছে

ঢাকা, চট্টগ্রামসহ দেশের আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ আট বিভাগের মধ্যে ছয় বিভাগের অনেক জায়গায় এবং দুই বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

রোববার (২২ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

ঢাকায় সারাদিন আকাশ মেঘলা থাকার কথা রয়েছে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে যা অস্থায়ী ঝড়ো হাওয়ার আকারে ৩০-৪০ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এসময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আজকেও আমাদের ৪৩টি স্টেশনের মধ্যে ৩৬টি স্টেশনে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও দেশের বেশির ভাগ জেলায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় ছয় বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হবে। তবে বাকি দুই বিভাগে বৃষ্টির পরিমাণ কম থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla