1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জরুরি পরিসেবা ছাড়া ঢাকায় রাত ৮ টার পর কিছু খোলা থাকবে না - তাপস - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

জরুরি পরিসেবা ছাড়া ঢাকায় রাত ৮ টার পর কিছু খোলা থাকবে না – তাপস

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৬ মে, ২০২২
  • ৪৪১ বার পড়া হয়েছে

জরুরি পরিসেবা ছাড়া রাত ৮ টার পর ঢাকার সব দোকানপাট, শপিং মল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (১৬ মে) দায়িত্ব পালনের দুই বছর পূর্তিতে নগর ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র তাপস বলেন, ঢাকার ধারণক্ষমতা সব সীমাবদ্ধতা ছাড়িয়ে গেছে। এ থেকে দ্রুত পরিত্রাণ ছাড়া উপায় নাই। বর্জ্য ব্যবস্থাপনা ও পয়ঃনিষ্কাশন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। আমরা চাই, দ্রুত এ সমস্যা সমাধান করতে। এজন্য রাত আটটার মধ্যেই ঢাকার সব দোকানপাট, শপিং মল বন্ধ করতে হবে। শুধু খাবারের দোকান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া ঔষধের দোকানসহ জরুরি প্রয়োনীয় সেবাগুলো তাদের সুবিধামতো সময় খোলা রাখতে পারবেন।

তিনি আরও বলেন, বিশ্বের অন্যান্য বড় শহরগুলোর দোকানপাট, শপিং মল একটি নির্দিষ্ট সময় অর্থাৎ রাত আটটা থেকে নয়টার মধ্যেই তাদের কার্যক্রম শেষ করেন। আমাদেরকেও ঢাকার শৃঙ্খলা ফেরাতে এ উদ্যোগ নিতে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

তাপস বলেন, ঢাকার ওপর চাপ কমাতে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার ‘আমার গ্রাম, আমার শহর’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। এতে করে ঢাকার ওপর চাপ অনেকটাই কমে আসবে।

তিনি আরও বলেন, ঢাকার ফুটপাত হকারমুক্ত করা হবে। এজন্য খুব শীগগিরই সব স্টোক হোল্ডারের সাথে কথা বলব। আমরা আগামী ১ জুলাই থেকে এই কার্যক্রম শুরু করতে চাই।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla