1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সিঙ্গাপুরে গিয়ে ফারুকের খবর নিলেন ডিপজল - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সিঙ্গাপুরে গিয়ে ফারুকের খবর নিলেন ডিপজল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৪৪১ বার পড়া হয়েছে

বছরখানেক ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন চলচ্চিত্র অভিনেতা ও আওয়ামী লীগের সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে মাঝে মাঝে তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন ফারুকের স্ত্রী ফারহানা ফারুক।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সিঙ্গাপুরে গিয়ে ফারুকের খোঁজখবর নিয়েছেন খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তবে কভিডের কারণে দেখা করতে পারেননি। ফোনে খরব নিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘সিঙ্গাপুর এসেই ফারুক মামুর সঙ্গে কথা হয়েছে। ফারুক মামু সুস্থ আছেন, অতি দ্রুত দেশে ফিরবেন তিনি। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ’

জানা গেছে, অভিনেতা ফারুক যে হাসপাতালে ভর্তি আছেন, সেই হাসপাতালে মেডিক্যাল টেস্ট করাচ্ছেন ডিপজলও। সেখানে গিয়েই তিনি ফারুকের খোঁজখবর নিলেন। তবে কভিডের কারণে দেখা করতে পারেননি, কিন্তু ফোনে কথা বলেছেন। ফারুক এখন অনেকটাই সুস্থ এবং খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন ডিপজল।

ডিপজলের সঙ্গে সিঙ্গাপুরে গিয়েছেন তার দুই ছেলে অমি ও ফাহিম। মেডিক্যাল চেকআপ সম্পন্ন হলে ঈদের আগেই আগামী ৩০ এপ্রিল এই অভিনেতার দেশে ফেরার কথা রয়েছে। কিছুদিন আগে মেডিক্যাল চেকআপের জন্য ব্যাংককেও গিয়েছিলেন ডিজপল। দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছেন তিনি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla