1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাঁদাবাজি না করার শপথ সালনা হাইওয়ে পুলিশের - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাঁদাবাজি না করার শপথ সালনা হাইওয়ে পুলিশের

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৩৫১ বার পড়া হয়েছে

গাজীপুর জেলা প্রতিনিধি

৬ এপ্রিল বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্য চন্দ্রায় হাইওয়ের অফিস কক্ষে পরিবহন থেকে চাঁদাবাজি না করার শপথ নিয়েছেন।
গাজীপুরের সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেনসহ তার থানায় কর্মরত সকল পুলিশ সদস্য মহাসড়কে কোনো প্রকার অবৈধ কর্মকান্ড, মাসিক মাসোয়ারা না নেওয়ার বিষয়ে শপথ গ্রহণ করেছেন। পরে কর্মরত পুলিশ সদস্যদের কাছ থেকে লিখিত অঙ্গীকার নামা গ্রহণ করা হয়।
সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন জানান, আমার থানার কোনো পুলিশ সদস্যর বিরুদ্ধে কেউ এই ধরনের অনৈতিক কাজের তথ্য দিলে সেই পুলিশ সদস্যর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিষয়ে গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার আলী আহমদ খান জানান, বুধবার সকালে হাইওয়ের পুলিশের অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জুম মিটিংয়ে গাজীপুর, কুমিল্লা, সিলেট, মাদারীপুর ও বগুড়া রিজিয়ন এর সকল হাইওয়ে থানার ওসি ও ফাঁড়ির ইনচার্জদের নানা বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। জুম মিটিংয়ে হাইওয়ের অতিরিক্ত আইজিপি নির্দেশ দিয়েছেন, রোজার ঈদে কোনো পরিবহনকে সিগন্যাল দেওয়া যাবে না। মাসিক মাসোহারা, অবৈধ লেনদেন করা যাবে না। জনগণ যাতে ঈদে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, তার ব্যবস্থা করতে হবে।
হাইওয়ে পুলিশের দুর্নীতি বন্ধে তিনি কঠোর দিক নির্দেশনা প্রদান করেন। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এ কারণেই সালনা হাইওয়ে থানা পুলিশ চাঁদাবাজি না করার শপথ নিয়ে সৎ নিষ্ঠাবান দায়িত্ব পালন করবেন বলে অঙ্গীকারনামা দিয়েছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla