1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
যাকাতের টাকায় অন্ধত্বদের চোখের আলো ফিরিয়ে দিল চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল  - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

যাকাতের টাকায় অন্ধত্বদের চোখের আলো ফিরিয়ে দিল চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪১১ বার পড়া হয়েছে
রানা সাত্তার
চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মোড় মোহরা এলাকায় চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল, এযেন বিস্ময়কর হলেও আর্শীবাদ হয়ে এসেছে গরীব, দুস্থ, অসহায়দের জন্য।প্রতিদিন কিছু না কিছু ফ্রি রোগীর চিকিৎসা সেবা দিয়ে থাকে এই গ্রামীণ চক্ষু হাসপাতাল।দীর্ঘ পরিকল্পনার পর উদ্বোধন হতে না হতেই ৩মাসে প্রায় হাজারের অধিক রোগীকে চক্ষুসেবা দিয়েছে। যাদের আর্থিক অবস্থা খারাপ,হত-দরিদ্র টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না তারাও সেবা নিয়ে আত্বসন্তুষ্টি প্রকাশ করেছেন।
সেবা দেয়ার ধারাবাহিকতায় ২১শে ফেব্রুয়ারীতে হাসপাতাল কতৃপক্ষ একটা যাকাত ফান্ড ক্রিয়েট করে যে যাকাতের টাকা গুলি দিয়ে প্রতিবছর বেশ কিছু চোখের আলো হারানো রোগীর চোখের ছানি অপারেশনসহ যেকোনো চিকিৎসাসেবা দিয়ে তাদের চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়ার কাজ করা হবে।
আজ ২৯শে মার্চ(মঙ্গলবার), হাসপাতালের যাকাত ফান্ড থেকে বেশ কিছু রোগীকে ১ম ধাপে ছানি অপারেশন করে দেয় চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল।পুরা রমজান মাসে এভাবে চলবে এভাবে ধাপে ধাপে  যাকাত ফান্ড এর টাকা দিয়ে আরো কিছু গরীব, দুস্থ, অসহায়, এতিম,প্রতিবন্ধী, হত-দরিদ্র রোগীদের চোখ অপারেশন।
এ বিষয়ে, ডা.শফিকুল ইসলাম,এমবিবিএস, পিজিটি(আই),এমএস, (সিনিয়র মেডিকেল অফিসার, চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল) জানান,চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল কতৃক যে যাকাত ফান্ড করা হয়েছে সেইজন্য আমি ধন্যবাদ জানাই কতৃপক্ষকে।খুব কাছ থেকে দেখছি তারা আসলেই সমাজসেবা,মানবতারসেবা করে যাচ্ছেন।
হাসপাতাল কতৃপক্ষ জানান,আমাদের যাকাত ফান্ডে এখন পর্যন্ত যা যাকাতের অনুদান জমা পরেছে তার সব টাকাই হাসপাতালের পরিচালকবৃন্দদের কষ্টার্জিত টাকার যাকাত।তবে আমরা এই ফান্ডটি সকলের জন্য উন্মুক্ত করে দিচ্ছি যেন আমাদের ম্যানেজমেন্ট বডি ছাড়াও যেন সমাজের যেকোনো ধনাঢ্য ব্যাক্তি যেন এই সেবার শরিক হয়ে গরীব, দুস্থদের সেবা করার সুযোগ পায় এবং আমাদের সাথে সহযোগিতা করেন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla