1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ভারতকে হারিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ভারতকে হারিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৪১৬ বার পড়া হয়েছে

থাইল্যান্ডের ফুকেটে চলতি এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আরচারি চ্যাম্পিয়নশিপে মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। শনিবার ফাইনালে দেশকে সাফল্য এনে দিয়েছেন রোমান সানা ও নাসরিন আক্তার জুটি।

 

স্বর্ণ জেতার পথে ফাইনালে ভারতকে ৫-৩ পয়েন্টে হারিয়েছেন রোমান-নাসরিন। চার তীরের প্রতিযোগিতায় প্রথম তীরে ৩৪-৩৭ পয়েন্টে জিতেছিল ভারতই।

পরে দ্বিতীয় তীরে দুই দলই স্কোর করে সমান ৩৭ পয়েন্ট। তবে শেষ দুই তীরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তৃতীয় তীরে ৩৮-৩৫ ও চতুর্থ তীরে ৩৭-৩৬ ব্যবধানে জিতে নিশ্চিত করে স্বর্ণপদক।

 

গত শুক্রবার কোয়ার্টার ফাইনালে রোমান-নাসরিন জুটি ৬-০ সেট পয়েন্টে হারান স্বাগতিক থাইল্যান্ডের জুটিকে। সেমিফাইনালেও আধিপত্য ধরে রাখেন দুজনে; ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দেন কাজাখস্তানের জুটিকে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla