1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম-আগরতলা এসি বাস চালু করলো ‌‘স্বাধীন ট্রাভেলস’ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম-আগরতলা এসি বাস চালু করলো ‌‘স্বাধীন ট্রাভেলস’

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৪৪৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-আগরতলা এসি বাস চালু করেছে স্বাধীন ট্রাভেলস। এর ফলে দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে ভারতগামী যাত্রীদের।

জানা যায়, ভারতে চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে প্রতিদিন হাজার মানুষ আগরতলা হয়ে যাতায়ত করে। কিন্তু এতদিন চট্টগ্রাম থেকে আগরতলা পর্যন্ত কোন বাস সার্ভিস ছিলো না। ফলে যাত্রীদের ভোগান্তির শেষ ছিল না। ভারতগামী যাত্রীদের কথা চিন্তা করে দেশের অন্যতম বাস কোম্পানি স্বাধীন ট্রাভেলস চালু করলো চট্টগ্রাম থেকে আগরতলা পর্যন্ত এসি বাস সার্ভিস।

প্রতিদিন রাত ১২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে বাসটি। অন্যদিকে প্রতিদিন বিকাল সাড়ে ৫টায় আখাউড়া বর্ডার থেকে চট্টগ্রাম আসবে স্বাধীন ট্রাভেলস।

এ বিষয়ে স্বাধীন ট্রাভেলসের পরিচালক এমএস আলী রিচার্ড বলেন, চট্টগ্রাম থেকে হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য আগরতলা হয়ে ভারতে যায়। আগরতলা থেকে চেন্নাই, হাইদ্রাবাদসহ বিভিন্ন রাজ্যে যেতে বিমান ভাড়া কম। তাই বাংলাদেশিরা ভারতে যেতে আগরতলা বর্ডারকে ব্যবহার করে। কিন্তু চট্টগ্রাম থেকে এতদিন আগরতলা পর্যন্ত কোন বাস সার্ভিস চালু ছিল না। স্বাধীন ট্রাভেলসের এই আয়োজনের মাধ্যমে ভারতগামী যাত্রীরা সহজেই চট্টগ্রাম থেকে আগরতলা পৌঁছাতে পারবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla