1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে পুলিশ ও ছাত্রলীগের বাঁধায় বিএনপির সমাবেশ পণ্ড দুই ছাত্রদল নেতা আহত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঝালকাঠিতে পুলিশ ও ছাত্রলীগের বাঁধায় বিএনপির সমাবেশ পণ্ড দুই ছাত্রদল নেতা আহত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩৩২ বার পড়া হয়েছে
ঝালকাঠি প্রতিনিধি
দ্রব্যমূল্যের ঊর্ধগতি ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে বিএনপির সমাবেশ ছাত্রলীগ ও পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। ছাত্রলীগের হামলায় শহর ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসেন রানা ও সদস্য সচিব সুমন মণ্ডল আহত হয়। আজ বুধবার (২মার্চ) বেলা ১২টায় শহরের মধ্যচাঁদকাঠি এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলের কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিনসহ স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশ শুরু করে। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপির সমাবেশস্থলে আসলে পুলিশ উভয় পক্ষকেই সরিয়ে দেয়। এতে পণ্ড হয়ে যায় বিএনপির সবামেশ। ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন জানান, চাল, ডাল, তেল ও গ্যাসসহ দ্রব্যমূল্যে ঊর্ধগতির প্রতিবাদে আজ বুধবার ঝালকাঠি প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সেখানে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আগে থেকেই অবস্থান নিলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে বিএনপি। এতে অংশ নেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন। সমাবেশের শুরুতেই ছাত্রলীগ মোটরসাইকেলযোগে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসলে পুলিশ দুই পক্ষকেই ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ছাত্রলীগের হামলায় দুই ছাত্রদল নেতা আহত হয়। সমাবেশ করতে না পেরে বরিশালে ফিরে যান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পুলিশের বাধা ও ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, বিএনপির সমাবেশের কোন অনুমতি ছিল না। এর পরেও তারা কর্মসূচি করতে চাইলে, পুলিশ তাদের সরিয়ে দেয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla