1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আমুচিয়া ইউনিয়ন পরিষদ'র নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহণ - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

আমুচিয়া ইউনিয়ন পরিষদ’র নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৪৯৯ বার পড়া হয়েছে

 বোয়ালখালী প্রতিনিধি

দায়িত্ব গ্রহণ করল জেলার বোয়ালখালী উপজেলার ৯নং আমুচিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা।

আজ মঙ্গলবার (১মার্চ) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দ্বায়িত্ব গ্রহণ ও উদ্বোধনী অধিবেশন অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান। বাংলাদেশ আওয়ামী লীগ আমুচিয়া ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজল দে। জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হয় দায়িত্ব গ্রহণ ও পরিষদের উদ্বোধনী অধিবেশন। এরপরই ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয় নব নির্বাচিত চেয়ারম্যান, পরিষদের সদস্য, সংরক্ষিত নারী সদস্য ও ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীদের।

অনুষ্টানের দ্বিতীয় পর্বে শুরু হয় নবনির্বাচিতদের নিয়ে প্রথম অধিবেশন। উক্ত অধিবেশনে সান্টু বিশ্বাসকে প্যানেল চেয়ারম্যান-১, সৈয়দা সাজিয়া এমদাদকে প্যানেল চেয়ারম্যান-২ ও মানিক চক্রবর্ত্তীকে প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত করা হয়। দায়িত্ব গ্রহণ ও উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা “গ্রাম হবে শহর”। এ লক্ষ্য অর্জনে সবাইকে এক হয়ে কাজ করে যেতে হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধান অতিথি আরো বলেন, টেকসই গ্রামীণ উন্নয়নই পারে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন করতে। সে সুফল আমুচিয়া ইউনিয়নসহ দেশের প্রায় সকল ইউনিয়নের বাসিন্দারা ভোগ করছে।

অনুষ্ঠানের সভাপতি ও আমুচিয়া ইউনিয়ন পরিষদের টানা তিনবারের সফল চেয়ারম্যান কাজল দে বলেন, আমুচিয়াবাসি আমার উপর আস্তা রেখে আবারো যে গুরু দায়িত্ব অর্পন করেছেন, নিকট অতীতের মতো সেই আস্তা নিয়ে আমুচিয়াবাসির সেবা করে যাব। “আমি শাসক নই, আমি সেবক” উল্লেখ করে তিনি বলেন, আমি জাতীর পিতার আদর্শে উজ্জীবীত ও তাঁর নীতির প্রতি গভীর শ্রদ্ধাশীল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত “গ্রাম হবে শহর” বাস্তবায়নে আমুচিয়াবাসিকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে আমৃত্যু কাজ করে যাব।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla