1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
টিকা কার্ড না থাকলে ট্রেড লাইসেন্স বাতিল - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

টিকা কার্ড না থাকলে ট্রেড লাইসেন্স বাতিল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪২ বার পড়া হয়েছে

টিকা কার্ড না থাকলে ট্রেড লাইসেন্স বাতিল এবং নতুন করে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে গণটিকাদান কর্মসূচি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

মেয়র বলেন, সরকার সারা দেশে বিনামূল্যে টিকা দিচ্ছে। ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন না থাকলেও শুধু লাইনে দাঁড়ালে টিকা পাচ্ছেন মানুষ। এর পরও যদি কেউ টিকা নিতে অবহেলা করে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

তিনি বলেন, ডিএনসিসি এলাকায় ৫৪ ওয়ার্ডের ৪৮৬ কেন্দ্রে গণটিকা কার্যক্রম চলছে। পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে। আজ যারা টিকা না নেবে, তাদের বিরুদ্ধে ১ মার্চ থেকে অভিযান শুরু হবে।

মেয়র বলেন, ১ মার্চ থেকে ডিএনসিসির ১০ অঞ্চলে ১০ ম্যাজিস্ট্রেট নামানো হবে। কোনো দোকানদারের করোনা টিকা কার্ড না থাকলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। এ ছাড়া টিকা কার্ড না থাকলে যারা নতুন করে ট্রেড লাইসেন্সের আবেদন করবেন তাদের লাইসেন্স দেওয়া হবে না।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla