1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বন্ধ হচ্ছে না করোনা টিকার প্রথম ডোজ: স্বাস্থ্যমন্ত্রী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বন্ধ হচ্ছে না করোনা টিকার প্রথম ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬২ বার পড়া হয়েছে

  করোনার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দ্বিতীয় ও তৃতীয় ডোজের সঙ্গে প্রথম ডোজের টিকা কার্যক্রম চলমান থাকবে। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম ঘোষণা দিয়েছিলেন, ২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখা হবে।

সেদিন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, ২৬ ফেব্রুয়ারি এক দিনেই সারাদেশে করোনা ভাইরাসের এক কোটি ডোজ টিকা দেওয়া হবে।

এর ধারাবাহিকতায় আজ বিশেষ ক্যাম্পেইনে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক কোটি। তবে এই টিকা দিতে লাগছে না কোনো নিবন্ধন। দেওয়া হচ্ছে সিনোভ্যাক ও সিনোফার্মার টিকা।

এ টিকা দেওয়ার মাধ্যমে মোট জনসংখ্যার ৭০ শতাংশকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla