1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মাকে অবহেলা: ১ মিনিটে স্ত্রীদের তালাক দিলেন ৩ ভাই - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মাকে অবহেলা: ১ মিনিটে স্ত্রীদের তালাক দিলেন ৩ ভাই

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪১১ বার পড়া হয়েছে
অসুস্থ মায়ের যত্ন নিতে অবহেলা করায় ক্ষুব্ধ হয়ে নিজেদের স্ত্রীদের তালাক দিয়েছেন এক পরিবারের ৩ সহোদর। উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ঘটেছে এই ঘটনা।
আলজেরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, রবিবার বাইরের কাজ থেকে ঘরে ফিরে ওই ৩ ভাই দেখতে পান, বাড়ির উঠোনে তাদের অসুস্থ বৃদ্ধা মাকে প্রতিবেশীরা স্নান করাচ্ছেন এবং স্ত্রীরা আশপাশে নেই।
এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হন তিন ভাই এবং উঠোনে দাঁড়িয়েই স্ত্রীদের তালাক দেন তারা।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৩ ছেলে ছাড়াও এক মেয়ে রয়েছে সেই বৃদ্ধার। এতদিন পর্যন্ত তিনিই মায়ের দেখাশোনা করতেন। কিন্তু সম্প্রতি তার স্বামীর ক্যান্সার ধরা পড়ায় তাকে সময় দিতে হচ্ছে, মায়ের সেবা করার জন্য সময় বের করতে পারছেন না তিনি।
এদিকে, ৩ ভাই তাদের স্ত্রীদের তালাক দেওয়ার পর পরিস্থিতির উন্নতি হয়েছে— এমন বলার সুযোগ নেই। কারণ স্ত্রীরা তাদের শাশুড়ির যত্ন-আত্তি নিতে পারবেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। আপাতত প্রতিবেশীরাই দেখভাল করছেন ওই বৃদ্ধার।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla