1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মজাদার সর্ষে পটল রেসিপি - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মজাদার সর্ষে পটল রেসিপি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৩৩ বার পড়া হয়েছে

সাধারণ স্বাদের সবজিও রান্নার কারণে হয়ে ওঠে অসাধারণ স্বাদের। একইভাবে রান্না করে খেতে থাকলে অনেক খাবারের প্রতি অরুচি ধরে যেতে পারে। তাই স্বাদে বদল আনতে পরিবর্তন আনুন রেসিপিতেও। আজ চলুন জেনে নেওয়া যাক তেমনই একটি পদ সর্ষে পটল তৈরির রেসিপি-

 

তৈরি করতে যা লাগবে

 

পটল- ১/২ কেজি

 

সরিষা ও পোস্তদানা- ১ টেবিল চামচ করে

 

কাঁচা মরিচ- ৫-৬টি

 

পেঁয়াজ কুচি- ১/২ কাপ

 

রসুন- ২-৩ কোঁয়া

 

হলুদের গুঁড়া- ১/২ চা চামচ

 

মরিচের গুঁড়া- সামান্য

 

সরিষার তেল- পরিমাণমতো

 

চিনি ও লবণ- স্বাদ মতো

 

কালিজিরা- ১ চা চামচ।

 

তৈরি করবেন যেভাবে

 

সরিষা, পোস্তদানা, রসুন পেঁয়াজ এবং কয়েকটি কাঁচা মরিচ সামান্য লবণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখুন। পটল ধুয়ে চেছে নিতে হবে। এরপর সামান্য হলুদ ও লবণ দিয়ে মেখে হাল্কা করে ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে পরিমাণমতো তেল গরম করে কালিজিরা ফোঁড়ন দিন।

 

এরপর তাতে সরিষার মিশ্রণ হলুদ ও মরিচ দিয়ে কষিয়ে নিতে হবে। পানি শুকিয়ে তেল ছেড়ে আসলে ঝোলের জন্যে পরিমাণমতো পানি দিন। পানি ফুটে উঠলে তাতে ভাজা পটলগুলো দিয়ে দিন।

 

স্বাদমতো চিনি ও লবণ দিয়ে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিন। মাঝারি আঁচে রান্না হতে দিন। পটল সেদ্ধ হয়ে তেল উঠে এলে নামিয়ে গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla