1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক ২ দিনব্যাপী সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান এমপি আনোয়ারায় ধানি জমি বালু দিয়ে ভরাটের চেষ্টা, পরিবেশ বিপর্যয় ও পানি চলাচলের পথ বন্ধ হওয়ার আশঙ্কা, জমি দখল চেষ্টার অভিযোগে আতঙ্কে পরিবার পৌরসভার লাইসেন্স পরিদর্শক পটিয়ায় আওয়ামী লীগ নেতার সিন্ডিকেটে এক চেয়ারে ১৫ বছর ২৬ ডিসেম্বর প্রিয় রায়পুর মেধাবৃত্তি পরীক্ষা : তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে কিডনী রোগে আক্রান্ত কবি ও সাংবাদিক অসুস্থ সমীরণ বড়ুয়ার পাশে প্রবাসী সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের ৭ নভেম্বরের আলোচনা সভা- এডভোকেট আবু তাহের ডিসেম্বর সামনে রেখে বাঁশের লাঠি হাতে নিয়ে দেশের গণতন্ত্র পাহারা দিতে হবে মহান অচিন বাবাজান’র দরবারের বস্ত্রদান উৎসবে মিলল মানবতার মিলনমেলা আগুনে পুড়ে নিঃস্ব ১৭ পরিবার, দুর্যোগের ক্ষত মুছতে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়াল বান্দরবান সদর জোন সদরঘাট থানার বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার ছোরা ও কিরিচ উদ্ধার, ডাকাতির প্রস্তুতি ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার

১২ আগষ্ট বুধবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

মো: হাসান মুরাদ :

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এ উপলক্ষে এক দিন ছুটি রাখা হয়েছে।

ছুটির আওতায় থাকবে দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়। তবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশে কোনো সরকারি সাধারণ ছুটি নেই। এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সব কলেজ বন্ধ থাকবে। একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও পৃথক নোটিশ দিয়ে ছুটি ঘোষণা করেছে। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও এরই মধ্যে বুধবার ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

‘আখেরি চাহার সোম্বা’ আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ, আখেরি চাহার সোম্বা বলতে সফর মাসের শেষ বুধবারকে বোঝায়।

মুসলিম সমাজে দিনটি বিশেষ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও মোনাজাতের আয়োজন করা হয়।

প্রচলিত ধর্মীয় বর্ণনা অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.)-এর অসুস্থতার সময় তার সাময়িক সুস্থতার সংবাদে সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। বর্ণিত আছে, দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার। মহানবী (সা.)-এর সুস্থতার স্মরণে পরবর্তী সময়ে মুসলিম সমাজে দিনটি বিশেষভাবে পালনের রীতি প্রচলিত হয়।

অনেক মুসলিম এ দিনকে শুকরিয়া আদায়ের দিন হিসেবে পালন করেন। এ উপলক্ষে গোসল, দুই রাকাত নফল নামাজ, দোয়া ও দান-খয়রাতসহ বিভিন্ন ইবাদত করা হয়। দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে এ উপলক্ষে আলোচনা, মিলাদ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়ে থাকে।

তবে আখেরি চাহার সোম্বা পালনের বিভিন্ন আনুষ্ঠানিকতা ও এর ধর্মীয় ভিত্তি নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। এ কারণে ব্যক্তিগতভাবে ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে নির্ভরযোগ্য আলেমের পরামর্শ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla