1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করা প্রাক্তন শিক্ষককে চট্টগ্রাম বন্দর কলেজে সংবর্ধনা প্রদান - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করা প্রাক্তন শিক্ষককে চট্টগ্রাম বন্দর কলেজে সংবর্ধনা প্রদান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আহমদ ইমরানুল আজিজ তালুকদারকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে চট্টগ্রাম বন্দর কলেজ। বিদায় সংবর্ধনা উপলক্ষে এক অনুষ্ঠান ২৯ জুলাই ২০২৬ খ্রি. বেলা ১১.৩০ টায় কলেজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বন্দর কলেজের উচ্চতর গণিত বিভাগের প্রভাষক ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক তৌফিকুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক পরিষদের সহ-সম্পাদক ও উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক গাজী আকবর হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যক্ষ মিতালী পালিত। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রতিষ্ঠাকালীন প্রভাষক ও শিক্ষক পরিষদের সম্পাদক এবং বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আহমদ ইমরানুল আজিজ তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আকতার, পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক মো. বেলাল উদ্দিন, অর্থনীতি বিভাগের প্রভাষক জাহেদুল হক পলাশ ও মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র সাকিবুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি আহমদ ইমরানুল আজিজ চট্টগ্রাম বন্দর কলেজে তার দীর্ঘদিনের অধ্যাপনা সময়ের স্মৃতিচারণ করে সকলের আন্তরিক ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। কলেজের অধ্যক্ষসহ অন্যান্য সহকর্মীরা তার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla