1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম বন্দরের চ্যানেল হতে মাছ শিকারী জাল সরানোর দাবি  - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম বন্দরের চ্যানেল হতে মাছ শিকারী জাল সরানোর দাবি 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

 

মো: হাসান মুরাদ :

চট্টগ্রাম বন্দরের চ্যানেল হতে জাল সরানোর দাবি করে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন নৌ-চলাচল চ্যানেলে জেলেদের জাল পেতে মাছ ধরার অভিযোগ তুলে আগামী ১৭ আগস্টের মধ্যে এসব জাল সরানোর দাবি জানিয়েছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। নির্ধারিত সময়ের মধ্যে জাল অপসারণ করা না হলে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

মঙ্গলবার (১১ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর দেওয়া এক চিঠিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

সংগঠনটির সভাপতি মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আফছার হোসেন চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, পতেঙ্গা জেলেপাড়া থেকে পারকি বিচ পর্যন্ত, শিপ চ্যানেল আলফা থেকে কুতুবদিয়া পর্যন্ত এবং সি বিচ থেকে ভাসানচর পর্যন্ত চ্যানেলে জেলেরা বিন্দি জাল পেতে স্থায়ীভাবে মাছ ধরছেন। এতে লাইটার জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। অনেক সময় জাহাজের প্রপেলারের সঙ্গে জাল পেঁচিয়ে নাবিকরা বিপদে পড়ছেন।

সংগঠনটির অভিযোগ, নৌ-চলাচলের চ্যানেলে জাল বসানো অবৈধ হলেও জেলেরা কোনো আইন-বিধির তোয়াক্কা না করে সেখানে জাল পেতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।

চিঠিতে আরও বলা হয়, বিভিন্ন সময় জাহাজের প্রপেলারের সঙ্গে জাল পেঁচিয়ে গেলে জেলেরা দলবল নিয়ে এসে নাবিকদের লক্ষ্য করে পাথর নিক্ষেপসহ জাহাজে হামলা করেন। কিছুদিন আগে ভাসানচর এলাকা থেকে দুই জাহাজের একজন মাস্টার ও একজন সুকানীকে জেলেরা নিয়ে যান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।

এ ঘটনায় নাবিকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দেওয়া চিঠিতে বলা হয়, এ বিষয়ে ব্যবস্থা নিতে ২০২৫ সালের ৭ আগস্ট ও ১৭ আগস্ট এবং ২০২৬ সালের ২০ জুলাই সংগঠনের পক্ষ থেকে তিনটি চিঠি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত জেলেদের জাল পাতা বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ অবস্থায় আগামী ১৭ আগস্টের মধ্যে উল্লিখিত স্থানগুলো থেকে জেলেদের পাতা জাল সরানো না হলে, শ্রমিকরা জাহাজ চলাচল বন্ধ করে দিতে পারেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে এর দায়ভার কর্তৃপক্ষকেই বহন করতে হবে এবং কোনো শ্রমিক বা শ্রমিক নেতাকে দায়ী করা যাবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla