1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
১ নং করেরহাটে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেন সিরাজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ - পূর্ব বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

১ নং করেরহাটে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেন সিরাজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

ইমাম হোসেন ইমন

​চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেন সিরাজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুপরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ভূমিকা পালন করায় একটি মহল ক্ষুব্ধ হয়ে এই অপপ্রচার চালাচ্ছে
​স্থানীয় সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে করেরহাটের বিভিন্ন ছড়া ও নদী থেকে একটি অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে একদিকে যেমন পরিবেশ ও লোকালয়ের রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছিল, অন্যদিকে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল। জনস্বার্থে বেলাল হোসেন সিরাজ সাধারণ মানুষকে সাথে নিয়ে এই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেন এবং তা প্রতিরোধ করেন।
​বালু উত্তোলন বন্ধ হয়ে যাওয়ায় ওই চক্রটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তার প্রতি ক্ষুব্ধ হয়। এর জের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ও পেজ ব্যবহার করে বেলাল হোসেন সিরাজের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা ধরনের বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে।
​এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেন সিরাজ বলেন:​”আমি সবসময় করেরহাটের সাধারণ মানুষের অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নের পক্ষে কাজ করেছি। অবৈধভাবে বালু তুলে যারা এলাকার পরিবেশ ধ্বংস করছিল, আমি তাদের অন্যায় কাজের প্রতিবাদ জানিয়েছি। এতে ক্ষিপ্ত হয়ে চিহ্নিত ওই বালু সিন্ডিকেট আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। আমি এ ধরনের ঘৃণ্য ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
​এলাকার সাধারণ জনগণ ও স্থানীয় নেতাকর্মীরা জানান, নির্বাচনকে সামনে রেখে বেলাল হোসেন সিরাজের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং বালু সিন্ডিকেটের স্বার্থ ভেস্তে যাওয়ার কারণেই এই ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা অবিলম্বে এই মিথ্যা অপপ্রচার বন্ধ করার পাশাপাশি অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla