1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ফেনীর রামপুরে ৫ কোটির ইয়াবা নিয়ে যাবার সময় স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩ - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ফেনীর রামপুরে ৫ কোটির ইয়াবা নিয়ে যাবার সময় স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৫৪৮ বার পড়া হয়েছে

ফেনীর রামপুরে ১ লাখ ৭ হাজার ৭শ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

সোমবার  ৫ এপ্রিল বিকালে  স্থানীয় পৌর এলাকার রামপুরস্থ তাজ ফার্মেসী সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেক পোস্ট সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেট কার তল্লাশি করে লাগেজ ও বস্তা মোড়ানো অবস্থায় ১ লাখ ৭ হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাচারের ঘটনায় জড়িত সন্দেহে প্রাইভেট কারে থাকা ওবায়দুর রহমান ও তার স্ত্রী ববি আক্তার এবং মোহাম্মদ কাইফ নামের তিন ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতরা হলো- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার জেলপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. ওবায়দুর রহমান সাবু মণ্ডল (৩৫) ও তার বউ ববি আক্তার (৩২) ও কক্সবাজারের নোমানিয়াচড়া এলাকার মৃত হোসেন আহম্মেদের ছেলে মো. কায়েস (২৫)।

ফেনী র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, সন্দেহজনক প্রাইভেটকারটি থামানের সংকেত দিলে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তাদের আটক করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla