1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও মতবিনিময় সভা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও মতবিনিময় সভা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা  ৬ জুলাই সন্ধ্যা ৭ ঘটিকায় নগরীর জিইসি মোড়স্থ হোটেল জামান রেস্টুরেন্ট হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কর আইনজীবী মাহবুবুল আলমের সঞ্চালনায় এবং সভাপতি এডভোকেট লোকমান হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খোন্দকার সালাউদ্দীন (রমি) এবং সিনিয়র যুগ্ম সম্পাদক নাফিজ মাহবুব। সভার শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

পরে সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পেশাজীবীদের ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। এতে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিঃ মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল বলেন— “দেশের গণতন্ত্র, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় পেশাজীবীদের আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে এবং দেশনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণকেন্দ্রিক রাজনীতির কর্মসূচি বাস্তবায়নে পেশাজীবীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। দেশের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণ প্রয়োজন। জাতীয় স্বার্থে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ও টেকসই উন্নয়নে পেশাজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।” তিনি আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে পেশাজীবীদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনকল্যাণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

এতে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সহ সভাপতি মোহাম্মদ সেলিম, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্য দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা কে এম হেমায়েতুল ইসলাম হেমায়েত, কর আইনজীবী ওসমান হায়দার, সাইফুল হুদা জাহাঙ্গীর, কে এম গোলজার হোসেন, শঙ্খতীর সম্পাদক ও সাংবাদিক মহিউদ্দীন কাদের, এড. মিনহাজ উদ্দীন খান, কাজী আনদারুন হক, সামসুর রহমান, এড. সাদিক, এড. ওসমান গণী, এড. আবুল কালাম, শ্যামল দাশ, মোহাম্মদ সিরাজ, মোঃ সাইফুদ্দীন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকল পেশাজীবীর ঐক্যবদ্ধ অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করা, পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যতে আরও কার্যকর কর্মসূচি গ্রহণের বিষয়ে মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। শেষে দেশ, জাতি এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও শুভকামনা জানানো হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla