1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
তৈলারদ্বীপ ব্রিজের টোল আদায়ের নতুন টেন্ডার বন্ধের দাবিতে বিশাল মানববন্ধন অবিলম্বে জনস্বার্থে দরপত্র বন্ধ করুন - মারুফ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

তৈলারদ্বীপ ব্রিজের টোল আদায়ের নতুন টেন্ডার বন্ধের দাবিতে বিশাল মানববন্ধন অবিলম্বে জনস্বার্থে দরপত্র বন্ধ করুন – মারুফ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম, ৪ জুলাই ২০২৬:

বাঁশখালী-আনোয়ারা সংযোগস্থলের তৈলারদ্বীপ ব্রিজে পুনরায় টোল আদায়ের লক্ষ্যে নতুন করে টেন্ডার (ইজারা) আহ্বানের প্রক্রিয়া অবিলম্বে বন্ধের দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের একান্ত সহকারী সচিব ও বাঁশখালী সচেতন নাগরিক সমাজের আহবায়ক মারেফুল হক চৌধুরী(মারুফ)।
প্রধান অতিথির বক্তব্যে মারেফুল হক চৌধুরী বলেন,অবিলম্বে জনস্বার্থে দরপত্র বন্ধ করুন। “দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার তৈলারদ্বীপ ব্রিজের নির্মাণ ব্যয় বহু বছর আগেই উঠে এসেছে। যেখানে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এই ব্রিজের টোল সম্পূর্ণ মওকুফের দাবি জানিয়ে আসছে, সেখানে নতুন করে আবার টোল আদায়ের জন্য টেন্ডার আহ্বান করার সিদ্ধান্ত কোনোভাবেই জনবান্ধব হতে পারে না। এই সিদ্ধান্ত সাধারণ জনগণের পকেট কাটার শামিল এবং এটি জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। আমি জনগণের এই যৌক্তিক দাবির সাথে পূর্ণ একাত্মতা প্রকাশ করছি এবং কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি—জনস্বার্থ বিবেচনা করে অবিলম্বে এই টেন্ডার প্রক্রিয়া বাতিল করা হোক এবং ব্রিজটিকে টোলমুক্ত ঘোষণা করা হোক।”
মানববন্ধনে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে তৈলারদ্বীপ ব্রিজে টোল দিতে গিয়ে বাঁশখালী, আনোয়ারা ও পেকুয়ার লাখ লাখ মানুষ চরম অর্থনৈতিক ক্ষতির শিকার হয়েছে । ব্রিজের মেয়াদ শেষ হওয়ার পরও নতুন করে টেন্ডার দিয়ে জনগণকে জিম্মি করার এই পাঁয়তারা কোনোভাবেই বরদাশত করা হবে না।
বক্তারা আরও হুঁশিয়ারি দেন যে, যদি অবিলম্বে এই নতুন টেন্ডার প্রক্রিয়া বাতিল করে তৈলারদ্বীপ ব্রিজকে সম্পূর্ণ টোলমুক্ত ঘোষণা করা না হয়, তবে দক্ষিণ চট্টগ্রামের সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে সড়ক অবরোধসহ আরও কঠোর ও লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হবে।
মানববন্ধনে স্থানীয় সর্বস্তরের ছাত্র-জনতা, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পরিবহন শ্রমিকরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।

হাসান মুহাম্মদ জুনায়েদ রাছেল এর সঞ্চালনায় এবং পুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতালেব হোসেন সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাঁশখালী জাতীয়তাবাদী শ্রমিক ফেডারেশনের সভাপতি মো: কাউসার,সাধারণ মঈন উদ্দিন, সমাজ কর্মী নেজাম উদ্দিন,কালামুল হক চৌধুরী,কবি নজরুল কলেজ ছাত্রদল নেতা কাইসার হামিদ,বাঁশখালী ছাত্র সংস্থার সভাপতি সোহেল,ওয়াহিদুল আলম সুমন,জিসান,নেজাম উদ্দিন,সহ প্রমূখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla