1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কাজী আরেফ আহমেদ ও এড. আবুল কালাম আজাদের আদর্শ বাস্তবায়ন করতে হবে  - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কাজী আরেফ আহমেদ ও এড. আবুল কালাম আজাদের আদর্শ বাস্তবায়ন করতে হবে 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৮ বার পড়া হয়েছে

জাতীয় বীর ও জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, বাঙালি জাতীয়তাবাদী সংগ্রাম মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুদ্ধাপরাধী বিচার আন্দোলন ঐতিহাসিক গণ আদালতের অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদ এবং চট্টগ্রাম নিউক্লিয়াস’র চট্টগ্রাম প্রধান ও দক্ষিণ জেলা জাসদের সাবেক সভাপতি, বার কাউন্সিলের সম্মানিত সদস্য, চট্টগ্রাম বারের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ এর স্মরণ সভা অদ্য ১৫ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’র উদ্যোগে চট্টগ্রাম মহানগর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মঈনুল আলম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীন জাসদ নেতা আহমদ শরীফ মনির। প্রধান বক্তা ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য, উত্তর জেলা জাসদের সাধারণ সম্পাদক আহমদ হোসেন নিযামী। বিশে অতিথি ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বেদারুল আলম চৌধুরী বেদার, জাসদের সাবেক কেন্দ্রীয় নেতা বাবু সুযশময় চৌধুরী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক জোট নেতা হাসান শহীদ রানা, যুব জোট চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মুক্তিযুদ্ধের প্রজন্মের ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, ডবলমুরিং থানার সাধারণ সম্পাদক রেজাউল করিম আগ্রাবাদী, আশরাফ খান, ছাত্রনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাওসিন, মোঃ রাসেল, মোঃ ওয়াজিউল্লাহ সাহাবুদ্দীন, মোঃ সাইফুদ্দীন, এড. আবুল কালাম আজাদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন এড. ইয়াসিন মোঃ তানজিন প্রমুখ। সভায় বক্তারা বলেন-মুক্তিযুদ্ধের চেতনায় শোষণমুক্ত অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মাধ্যমে কাজী আরেফ আহমেদ ও এড. আবুল কালাম আজাদের আদর্শ বাস্তবায়ন করতে হবে। নিউক্লিয়ার্স গঠন, মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কাজী আরেফি ও এড. আবুল কালাম আজাদের অবদান জাতি কৃতজ্ঞতা সহকারে স্মরণ করবে। সভায় আগরতলা মামলার আসামী সার্জেন্ট শহীদ জহিরুল হকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla