1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কল্পলোক আবাসিকে সিডিএ’র উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত ভবন সিলগালা, অবৈধ অংশ গুঁড়িয়ে দিল প্রশাসন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কল্পলোক আবাসিকে সিডিএ’র উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত ভবন সিলগালা, অবৈধ অংশ গুঁড়িয়ে দিল প্রশাসন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

 

রানা সাত্তার


চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএ-এর নকশাবহির্ভূত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। আজ সকাল সাড়ে ১১টা থেকে নগরীর কল্পলোক আবাসিক এলাকায় এই অভিযান শুরু হয়।

​সিডিএ-এর স্পেশাল ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এই অভিযানে অংশ নেন সিডিএ কর্মকর্তাগণ। তারা কল্পলোক আবাসিকের বিভিন্ন নির্মাণাধীন ভবন ঘুরে দেখেন এবং নকশার সঠিকতা যাচাই করেন।

​পরিদর্শনকালে অনুমোদিত নকশার বাইরে গিয়ে নিয়ম না মেনে তৈরি করা বেশ কয়েকটি ভবনের অতিরিক্ত অংশ ভেঙে দেয় সিডিএ-এর উচ্ছেদ দল। এছাড়া, একটি ভবনের মালিকপক্ষকে ঘটনাস্থলে না পাওয়ায় এবং অনুমোদনের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বিলম্ব করায় তাৎক্ষণিকভাবে ভবনটি সিলগালা করে দেওয়া হয়।

বিল্ডিং মালিক পক্ষ জানান, এইরকম বাড়তি কার্নিস যদি অবৈধ হলে তাহলে ভেংগে ফেলা হোক,আমরা সরকার কে সাধুবাদ জানাই। তবে এইরকম বিল্ডিংয়ের অতিরিক্ত অংশ আরো যাদের বিল্ডিংয়ে আছে সবার বেলায় যেন একই আইন প্রযোজ্য থাকে। তিনি আরো বলেন, আমাদের জানা মতে প্রতিটি বিল্ডিংয়ের আশাপাশেই কিছু অতিরিক্ত অংশ বা কার্নিস রয়েছে।

​অভিযান চলাকালে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সিডিএ-কে সহযোগিতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বাকলিয়া থানা পুলিশের একটি দল।

চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (সিডিএ) জানায়, আপাতত নির্মান কাজ চলমান বিল্ডিং গুলিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। পরে কাজ হয়ে যাওয়া বসবাসরত বিল্ডিং গুলিতেও অভিযান পরিচালনা হবে। সুপরিকল্পিত নগরায়ন করতে নিয়ম বহির্ভুত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla