1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
যুবসমাজকে আদর্শিক নেতৃত্ব গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে- এম এ মতিন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

যুবসমাজকে আদর্শিক নেতৃত্ব গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে- এম এ মতিন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের উদ্যাগে সেন্ট্রাল ইয়ুথ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৪ ও ২৫ এপ্রিল (শুক্র ও শনিবার) কক্সবাজার কলাতলী হোটেল অস্টার ইকো অডিটোরিয়াম হলে এ ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হয়। বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি ডা. এস এ সরওয়ারের সভাপতিত্বে ট্রেনিং ক্যাম্প প্রস্তুুতি কমিটির আহবায়ক সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত ট্রেনিং ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা এম এ মতিন।

প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মহাসচিব স.উ ম আবদুস সামাদ, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আবদুর রহিম, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আমান উল্লাহ, অধ্যাপক আল্লামা আহমদুল্লাহ ফোরকান খান কাদেরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মুক্তিযোদ্ধা বিষয়ক সচিব ও কক্সবাজার উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ সালাহউদ্দিন খালেদ, কেন্দ্রীয় সদস্য মাওলানা সালাউদ্দিন মুহাম্মদ তারেক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি বদরুল হুদা তারেক, সাধারণ সম্পাদক আবু নাছের মুহাম্মদ মুছা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন, ছাত্রসেনার কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন প্রমূখ।

ট্রেনিং ক্যাম্পে কেন্দ্রীয় যুবসেনার নেতৃবৃন্দসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রধান অতিথি এম এ মতিন যুবসমাজকে দ্বীনের খেদমত, সাংগঠনিক শৃঙ্খলা ও আদর্শিক নেতৃত্ব গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। বর্তমান সময়ে সুন্নীয়তের পতাকা সমুন্নত রাখতে যুবকদের ত্যাগ, ঈমানী চেতনা ও যোগ্যতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। শেষে শহীদ রইস উদ্দিনের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল কক্সবাজারে প্রধান প্রধান সড়কগুলো পদক্ষিণ করে করে শেষ হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla