1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে অধ্যক্ষের দায়িত্ব পেলেন ডা. অসীম কুমার বড়ুয়া - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে অধ্যক্ষের দায়িত্ব পেলেন ডা. অসীম কুমার বড়ুয়া

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের পূর্ণাঙ্গ প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া। ২১ এপ্রিল (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

জানা যায়, গত ১৬ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে গঠিত নির্বাচন কমিটি সর্বসম্মতিক্রমে প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়াকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে অধ্যক্ষ পদে নিয়োগের জন্য সুপারিশ করেন। গত ২০ এপ্রিল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের সভায় তা অনুমোদিত হয়।

উল্লেখ্য যে, তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১ নভেম্বর’০৭ তারিখে ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেছিলেন। পরবর্তীতে অধ্যাপক ও উপাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেন। গত ৬ জানুয়ারি’২৪ থেকে গত ২০ এপ্রিল’২৬ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। ডা. অসীম কুমার বড়ুয়া ১৯৮৮ সালে এমবিবিএস, ১৯৯৮ সালে এমসিপিএস, ডিএফএম পাস করেন।

১৯৮৮ সালে এমবিবিএস পাস করার পর ঢাকাস্থ সমরীতা হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। ১৯৯৩ সালে ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালে প্রভাষক হিসেবে যোগদান করে ১৯৯৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে সহকারি অধ্যপক হিসেবে একই প্রতিষ্ঠানে যোগদান করেন। ২০০৪ সালে পদান্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০১০ সালে অধ্যাপক হিসেবে পদান্নতি পেয়ে ২০১৪ সালে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। তিনি চন্দনাইশ পৌরসভার হারলা বড়ুয়া পাড়া গ্রামের অদিবাসী। দায়িত্ব গ্রহণ করে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা করেন এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla