1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০২২ এর দায়িত্বভার গ্রহণ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০২২ এর দায়িত্বভার গ্রহণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৩ বার পড়া হয়েছে

 মো. আলী আকবর

১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার এক অনাড়ম্বর ও জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০২২ দায়িত্বভার গ্রহন করেন। বিদায়ী পরিষদের সভাপতি মুহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে এবং বিদায়ী পরিষদের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৩য় বারের মত পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত এ.এইচ.এম. জিয়াউদ্দিন, নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম।

উপস্থিত ছিলেন নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শফিক উল্লাহ্, সহসভাপতি মোহাম্মদ আজিজ উদ্দীন (হায়দার), সহসাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদুর রহমান (রিটু), অর্থ সম্পাদক এম. সালাহ্উদ্দিন মনসুর চৌধুরী (রিমু), পাঠাগার সম্পাদক মো. জাহিদুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক লায়লা নুর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মেজবাহ উদ্দিন (দোয়েল), নির্বাহী সদস্য যথাক্রমে মো. তৌহিদুল বারী চৌধুরী, এ.এন.এম. রোকনুজ্জামান (মুন্না), মো. খোরশেদ আলম, মো. মোস্তফা করিম, তৌহিদুল ইসলাম, মো. আবদুল্লাহ-আল-মামুন, বিলকিস আরা (মিতু), আইনুল কামাল, শ্যামল চৌধুরী, সেলিনা আক্তারসহ বিদায়ী পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং সমিতির সাবেক সভাপতি ও সাধারণসম্পাদকবৃন্দ সহ বিপুল সংখ্যক বিজ্ঞ আইনজীবী।

দায়িত্ব গ্রহনকালে নবনির্বাচিত সভাপতি আবু মোহাম্মদ হাশেম ও সাধারণ সম্পাদক এ.এইচ.এম. জিয়াউদ্দিন দলমত নির্বিশেষে প্রায় ছয় হাজার আইনজীবীর মান, মর্যাদা ও স্বার্থ সংরক্ষণের জন্য সকল প্রকার দায়িত্ব পালনে তাঁরা সচেষ্ট থাকবেন বলে অঙ্গীকার করেন। পাশাপাশি এ ব্যাপারে সকল বিজ্ঞ আইনজীবীদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকল বিজ্ঞ আইনজীবীর প্রতি আহবান জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla