1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
বিদ্যালয় থেকে বিদায় নিলেও শিক্ষা সারাজীবন থাকবে: শ্যামল - পূর্ব বাংলা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চন্দনাইশে কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের ল্যাপটপ ও হার্ডডিক্স চুরি এবং গুরুত্বপূর্ণ নথি গায়েব সংরক্ষিত নারী আসনে চট্টগ্রাম থেকে মনোনয়ন পেয়েছেন সাকিলা ফারজানা বিদ্যালয় থেকে বিদায় নিলেও শিক্ষা সারাজীবন থাকবে: শ্যামল চন্দনাইশ মানবিক ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ চার দশক ধরে পানিবন্দি হাজারো একর জমি, শার্শার ৫২ বিলের জলাবদ্ধতা নিরসনের দাবি এসএসসি পরীক্ষা-২৬ যশোর মনিরামপুরে জমজ দুই ভাই বিজ্ঞানের ছাত্র, প্রবেশপত্র পেলো মানবিকের হরিণ হত্যার ভিডিও প্রচারিত হবার পরপরই মীরসরাই রেন্জ কর্মকর্তার তৎপরতা প্রশংসীয় চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরের শার্শায় স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে চট্টগ্রাম রোটারি সেন্টারের বর্ষবরণ অনুষ্ঠানে সংসদ সদস্য সরওয়ার জামান নিজাম পহেলা বৈশাখ বাঙালির অসম্প্রদায়িক উৎসব

বিদ্যালয় থেকে বিদায় নিলেও শিক্ষা সারাজীবন থাকবে: শ্যামল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার বলেছেন, তোমরা আগামী দিনের ভবিষ্যত, তোমরাই দেশের সুনাম অক্ষুন্ণ রাখবে। আজ তোমরা এই বিদ্যালয় থেকে বিদায় নিচ্ছ, কিন্তু এই বিদ্যালয়ের শিক্ষা, মূল্যবোধ ও স্মৃতি সারাজীবন তোমাদের সঙ্গে থাকবে। তোমরা যেখানে যাবে, এই প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবে, এটাই আমাদের প্রত্যাশা।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের পশ্চিম খুলশীতে গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমি প্রাঙ্গনে স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক সকালের সময় চট্টগ্রামের ব্যুরো প্রধান কবি এস এম পিন্টু বলেন, আমরা প্রত্যেকেই মেধাবী। সৃষ্টিকর্তা সবাইকেই কিছু প্রতিভা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তবে সেটি সুপ্ত অবস্থায় থাকে। আমাদের কাজ হলো সেই সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তোলা। আর জীবনকে সফল করার জন্য সেই প্রতিভাকে জাগিয়ে তুলতে তিনটি জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন: পরিশ্রম, সততা এবং আত্মবিশ্বাস। পরিশ্রম লক্ষ্যে পৌঁছে দেবে, সততা সম্মান এনে দেবে, আর আত্মবিশ্বাস সব বাধা অতিক্রম করার শক্তি দেবে।
তোমরা আজ যে বেঞ্চে বসে আছ, সেই বেঞ্চে বসেই একদিন অনেক বড় বড় মানুষ তাদের স্বপ্নের সূচনা করেছিলেন। পৃথিবীর অনেক সফল মানুষ ছোট একটি শ্রেণিকক্ষ থেকেই তাদের যাত্রা শুরু করেছিলেন। তাই কখনো নিজেকে ছোট মনে করো না, নিজের স্বপ্নকে ছোট করো না। স্বপ্ন দেখো বড়, আর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলস পরিশ্রম করো।
শিক্ষকবৃন্দ আমাদের জীবনের প্রকৃত পথপ্রদর্শক। তোমাদের প্রতিটি সফলতার পেছনে তাদের নিরলস পরিশ্রম, ধৈর্য ও ভালোবাসা জড়িয়ে আছে। তাই শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা কখনো ভুলে যেও না।
একজন সত্যিকারের মানুষ হতে চাইলে সময়কে মূল্য দাও, নিজের লক্ষ্যে অটল থাকো এবং সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। কারণ একজন ভালো মানুষ হওয়াই জীবনের সবচেয়ে বড় সাফল্য। জীবনের পথে অনেক বাধা আসবে, অনেক সময় ব্যর্থতাও আসবে। কিন্তু মনে রেখো ব্যর্থতা মানে শেষ নয়, বরং নতুনভাবে শুরু করার সুযোগ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমী ও উইজডম একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মুকিম বিল্লাহ।
গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমীর প্রধান শিক্ষক ফাতেমা বেগমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক রাসেল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন, সিভিউ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম নাঈম হোসাইন, দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার নুরুদ্দিন খান সাগর ও মাওলানা মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আরও বক্তব্য রাখেন ব্রাইট সাকসেস স্কুল এন্ড কলেজের পরিচালক আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক এম আর আমিন, উইজডম একাডেমির প্রধান শিক্ষক মোরশেদা আক্তার বিথী।

সভাপতি তাঁর বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য দোয়া কামনা করেন এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সফলতা ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। শিক্ষক, অভিভাবক এবং বিদায়ী শিক্ষার্থীবৃন্দ এই আবেগঘন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla