1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
টাকা পাচ্ছেন না শাস্তি পাওয়া ৭২ জন যশোর শিক্ষা বোর্ড : এইচএসসির উত্তরপত্র মূল্যায়নে ৫২৫৫ পরীক্ষক পাচ্ছেন প্রায় ৮ কোটি টাকা - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

টাকা পাচ্ছেন না শাস্তি পাওয়া ৭২ জন যশোর শিক্ষা বোর্ড : এইচএসসির উত্তরপত্র মূল্যায়নে ৫২৫৫ পরীক্ষক পাচ্ছেন প্রায় ৮ কোটি টাকা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

 

বেনাপোল প্রতিনিধি

২০২৫ সালের যশোর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের টাকা পাচ্ছেন ৫ হাজার ২৫৫ প্রধান পরীক্ষক,পরীক্ষক ও নিরীক্ষক। তাদেরকে দেয়া হচ্ছে ৭ কোটি ৯৬ লাখ ২৪ হাজার ১২৮ টাকা। দেয়া হয়েছে ৭ কোটি ৬০ লাখ ২০ হাজার ২৩১ টাকা। বোর্ড থেকে টাকা দেয়ার কার্যক্রম চলছে। উত্তরপত্র মূল্যায়নে ভুল করা ৭২ প্রধান পরীক্ষক,পরীক্ষককে শাস্তিস্বরুপ উত্তরপত্র মূল্যায়নের টাকা দেয়া হবে না বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন। বোর্ড সূত্র জানায়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ১ লাখ ১২ হাজার ৫৭৪ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করে ৫৬ হাজার ৫০৯। এসব পরীক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়নের জন্য ৪ হাজার ৩৩১ প্রধান পরীক্ষকও পরীক্ষক নিয়োগ দেয়া হয়। এদের দিয়ে উত্তর পত্র মূল্যায়ন করে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপর ১৬ অক্টোবর ৯২৫ নিরীক্ষক দিয়ে খাতা পুনঃনিরীক্ষা করে ফলাফল প্রকাশ করা হয়। এদের মধ্যে প্রধান পরীক্ষককে উত্তর পত্র মূল্যায়নের জন্য পাবেন পত্র প্রতি ৫০ টাকা। এর সাথে অতিরিক্ত সম্মানী পাবেন ২ হাজার ৫শ’ টাকা,পরীক্ষক পাবেন পত্র প্রতি ৫০ টাকা ও উত্তর পত্র মূল্যায়নের জন্য নিরীক্ষকরা পাবেন পত্র প্রতি ৮ টাকা। এই হিসাবে ৫ হাজার ২৫৫ প্রধান পরীক্ষক ,পরীক্ষক, নিরীক্ষককে বোর্ড থেকে দেয়া হবে ৭ কোটি ৯৬ লাখ ২৪ হাজার ১২৮ টাকা। এর মধ্যে ৬০৩ প্রধান পরীক্ষককে পাবে ১ কোটি ৮৩ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা, ৩ হাজার ৭২৮ পরীক্ষক পাবে ৫ কোটি ১৩ লাখ ৯৫ হাজার ৯৫০ টাকা, ৯২৪ নিরীক্ষক পাবেন ৯৮ লাখ ২৮ হাজার ৩২৮ টাকা। এদিকে উত্তরপত্র মূল্যায়নে ভুল করা ৭২ প্রধান পরীক্ষক,পরীক্ষককে শাস্তিস্বরুপ উত্তরপত্র মূল্যায়নের টাকা দেয়া হচ্ছে না। এর আগে এদেরকে কালো তালিকা ভুক্ত করে ১ বছর উত্তরপত্র মূল্যায়ন করা থেকে বাদ দেয়া হয়েছে। এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, উত্তরপত্র মূল্যায়নে ভুল করা পরীক্ষকরা রক্ষা পান না। তাদেরকে কালো তালিকাভুক্ত করে এক বছর উত্তরপত্র মূল্যায়ন করা থেকে বাদ দেয়া হয়েছে। এমনকি তাদের উত্তর ত্র মূল্যায়নের টাকা দেয়া হচ্ছে না।#

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla