1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম রোটারি সেন্টারের বর্ষবরণ অনুষ্ঠানে সংসদ সদস্য সরওয়ার জামান নিজাম পহেলা বৈশাখ বাঙালির অসম্প্রদায়িক উৎসব - পূর্ব বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত   সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত’র ৭২ তম জন্মবার্ষিকী ১০ জুন পাউবো’র ‘নিরব খাদক’ প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা  নেপথ্যে ফক্সি  আনোয়ার কক্সবাজারে ১২ লাখ টাকার চুক্তিতে প্রক্সি পরীক্ষায় সহকারী শিক্ষক নিয়োগের অভিযোগ সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নিপীড়িত মানুষের কণ্ঠস্বর নজরুল মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা ঠান্ডা মিয়া গরম কথা (৩৫৯) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহা পরিচালক মোঃ হাসান মারুফ সমীপে

চট্টগ্রাম রোটারি সেন্টারের বর্ষবরণ অনুষ্ঠানে সংসদ সদস্য সরওয়ার জামান নিজাম পহেলা বৈশাখ বাঙালির অসম্প্রদায়িক উৎসব

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

পহেলা বৈশাখ নববর্ষের উৎসব বাঙালি জাতির একমাত্র অসাম্পদায়িক চেতনা লালন করার দিন। এই দিন সকল ধর্ম-বণ-বিশ্বাস একই হয়ে সবাই বর্ণিল সাজে আনন্দ আয়োজন করে। এটা ঐতিহাসিক সত্য।

গতকাল  চট্টগ্রাম রোটারি সেন্টার আয়োজিত ‘বাঙালির নিঃশ্বাস বাংলা সংস্কৃতি’ শীর্ষক আলোচনা সভায় সংসদ সদস্য সরওয়ার জামান নিজাম প্রধান অতিথি হিসেবে উপরোক্ত বক্তব্য রাখেন।

রোটারি সেন্টারের সভাপতি ওসমান গনি মনসুরের সভাপতিত্বে সেন্টারের নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব খন রঞ্জন রায়ের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক অধ্যাপক ফাতেমা জেবুন্নেছা।

চট্টগ্রামের ৫০টি রোটারি ক্লাবের সদস্য ও পরিবারবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন, পিডিজি আব্দুল আওয়াল, পিডিজি আব্দুল আহাদ, রীনা জামান, পিডিজি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ডা. মাইনুল ইসলাম মাহমুদ, অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক ক্যাপ্টেন আজিজুল ইসলাম, নুরুল আলম কিরন, মীর নাজমুল আহসান রবিন, সেক্রেটারি ওমর আলী ফয়সাল, আলী মাহাবুব প্রমুখ।

ন্যাশনাল কালচারাল একাডেমির শিল্পীদের পরিবেশনায় উদ্বোধনী নৃত্যের পর আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় নাচ, গান, আবৃত্তি, বাঙালি ফ্যাশন-শো পরিচালনা করেন শাওন পান্থ। রোটারি পরিবারের শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শায়লা মাহমুদ। উপভোগ্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে বাঙালিয়ানায় পান্থা-ভর্তায় সবাই মধ্যাহ্য ভোজে অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla