1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চন্দনাইশ মানবিক ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

চন্দনাইশ মানবিক ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

 

“মানবতার ফেরিওয়ালা” স্বেচ্ছাসেবী সংগঠনের ৩য় বর্ষপূর্তি, চন্দনাইশ মানবিক ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ এবং অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

১৮ এপ্রিল (শনিবার) বিকালে উপজেলার বরকল সুচিয়াস্থ রিলেশন কমিউনিটি সেন্টারের ২য় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চন্দনাইশ মানবিক ফাউন্ডেশন মেধাবৃত্তি’র চেয়ারম্যান ও চন্দনাইশ প্রেস ক্লাবের সংস্কৃতিক বিষয়ক সম্পদক মোহাম্মদ মনজুর মোরশেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগদাদ গ্রোসারী মার্টের স্বত্ত্বাধিকারী ও সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মজিদ, উদ্বোধক ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, প্রধান বক্তা ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন, বেওয়ারীশ চিকিৎসা ও পূর্ণবাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক মানবিক শওকত হোসেন পিপিএম, পৃষ্ঠপোষক ছিলেন মরহুম আহমদ নবী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা, চন্দনাইশ মানবিক ফাউন্ডেশন মেধাবৃত্তি’র কো চেয়ারম্যান শাহেদ শাহ।

মমতাজ বেগম স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ নাজিম উদ্দীনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী সমিতির সভাপতি মোজাম্মেল হক তালুকদার, সমাজসেবক আমজাদ চৌধুরী, ডিবি ফরিদ, মানবতার ফেরিওয়ালা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা যথাক্রমে- মো. মামুন, মো. ফয়সাল, পরিচালক শরিফ উদ্দিন, সভাপতি কাজী রিমন, সাধারণ সম্পাদক মো. একরাম, অর্থ সম্পাদক রাসিম উল্লাহ মারুফ, সাংগঠনিক সম্পাদক রবিন, ​ফোরকান চৌধুরী, ​আবু তালেব হিরু, ​জিয়াউল হক লিটন, ​নাজিম উদ্দিন, ​মিসবাহ উদ্দিন, ​ইব্রাহিম, ​মো. সাইফুদ্দিন প্রমুখ।

পরে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla