1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারীর মেয়ে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ পেয়েছে - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারীর মেয়ে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ পেয়েছে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫’এ ট্যালেন্টপুলে মেধাবৃত্তি পেয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশের মেয়ে উদিতি দাশ মুমু।
এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মেধাবৃত্তি পেয়েছে ১ হাজার ২২৭ জন শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পেয়েছে ২ হাজার ৬৩০ জন শিক্ষার্থী।  বুধবার ২৫ ফেব্রুয়ারি দুপুরে একযোগে দেশের ৯টি শিক্ষা বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হয়।
উদিতি দাশ মুমু তার এই সাফল্যের জন্য সর্ব প্রথম মহান সৃষ্টিকর্তা নিকট অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই সাফল্যের পেছনে তার স্কুল শিক্ষকসহ কোচিং এবং প্রাইভেট শিক্ষকদের পরিশ্রম-উৎসাহ ও পরামর্শের কথা স্বীকার করে শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে উদিতি দাশ বলেন, ‘আমার প্রিয় শিক্ষকদের পরিশ্রম-পরামর্শ ও উৎসাহ ছাড়া এ সাফল্য সম্ভব হতো না।’ এছাড়া আমার মা-বাবার প্রতিও আমি কৃতজ্ঞ। উল্লেখ্য, উদিতি দাশ মুমুর মা বিদিতা চৌধুরী একজন গৃহিনী এবং পিতা শুকলাল দাশ-চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার।
উদিতি দাশ মুমুর বাবা বলেন, উদিতি অষ্টম শ্রেণিতে নিয়মিত স্কুল ও কোচিং করেছে; বাসায় টিচারের কাছে পড়েছে। ওর এই অর্জনে পেছনে ওর মায়ের প্রচুর গাইড ছিল। ওর মায়ের দেওয়া অনুপ্রেরণা ও পরীক্ষার আগে বেশ কয়েক মাস রাত-দিন সমান ভাবে রুটিন মাফিক পড়ার কারনেই এ সাফল্যের দেখা পেয়েছে মুমু।
উদিতি দাশ মুমু ভবিষ্যতে তার এই সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য সকলের কাছে আর্শীবাদ কামনা করেছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla