1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত - পূর্ব বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বর্ষবিদায়-বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৈলতলী ইউনুছ মার্কেট সংলগ্ন সাঙ্গু নদীর পাড়ে আয়োজিত এ অনুষ্ঠানে  উৎসবমুখর পরিবেশে নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (আংশিক সাতকানিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। বিশেষ বক্তা ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ইলিয়াস খান, উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জাফর ইকবাল (মিন্টু)।

বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ডেবারকূল ঐক্য সংঘের সভাপতি কায়ছার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম টুটুল। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম সওদাগর, মোরশেদুল আলম মুন্না, হাবিব উল্লাহ খান, মো. ইখতিয়ার হোসেন ও মঞ্জুর আলম তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল কাশেম ভূঁইয়া এবং প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক দিদারুল আলম।

অনুষ্ঠানে দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনা, গ্রামীণ ঐতিহ্যবাহী বলি খেলা, লোকজ মেলা এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনমেলা তৈরি হয়।
আয়োজকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে অংশ গ্রহণকারীরা আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষকে বরণ করে নেন এবং পুরাতন বছরকে বিদায় জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla