1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
স্মরণ সভায় বক্তারা শাহ আবদুল জব্বার (রাহঃ) ছিলেন সমকালীন শ্রেষ্ঠ আলেমেদ্বীন, শায়খে তরিক্বত, মসজিদভিত্তিক সমাজসেবার পুরোধা - পূর্ব বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  জসিম উদ্দিন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান  সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত ইবিএল চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের বাজেট বিবৃতি সিডিএ’র চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন  মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার  চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সিএমপির তিন পুলিশ পরিদর্শককে বদলি

স্মরণ সভায় বক্তারা শাহ আবদুল জব্বার (রাহঃ) ছিলেন সমকালীন শ্রেষ্ঠ আলেমেদ্বীন, শায়খে তরিক্বত, মসজিদভিত্তিক সমাজসেবার পুরোধা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

বায়তুশ শরফের প্রধান রূপকার হাদীয়ে যামান শাহ্সূফী আল্লামা শাহ আবদুল জব্বার (রাহ.) এর ২৮তম ওফাত বার্ষিকী উপলক্ষে ২৭ মার্চ ২০২৬, জুমাবার সকাল ১০ টায় কেন্দ্রীয় মসজিদ বায়তুশ শরফে আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে খতমে কুরআন,আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, আল্লামা শাহ আবদুল জব্বার (রাহঃ) ছিলেন যুগের অন্যতম শ্রেষ্ঠ আলেমেদ্বীন, পীর-এ কামেল, শায়খে তরিক্বত, মসজিদ ভিত্তিক সমাজসেবার অন্যতম পুরোধা, শিরক, বিদআত, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর কর্মের পরিধি কেবল মসজিদ, মাদ্রাসা আর খানকায় কেন্দ্রীভূত ছিলনা। শিক্ষা, চিকিৎসা, আর্তমানবতার সেবাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের আধার হিসেবে সুনাম-সুখ্যাতি আজ সর্বত্রই। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) প্রতিষ্ঠায় তিনি অসাধারণ ভূমিকা রেখেছিলেন। অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্ট এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরিয়া বোর্ডে তাঁকে আজীবন চেয়ারম্যান পদে আসীন রাখে। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্যদের ভাইস চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেছিলেন। এই বিদগ্ধ আ‌লেম ছিলেন একাধারে মুহা‌দ্দিছ, গ‌বেষক, বহু গ্রন্থপ্র‌ণেতা।

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এর সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ’র সভাপতিত্বে এবং বুলবুলে বায়তুশ শরফ মাওলানা কাজী মুহাম্মদ শিহাব উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা এএসএম ছলিমুল্লাহ, মজলিসুল ওলামা বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের কার্যনির্বাহী পরিষদেরর যুগ্ন সম্পাদক মুহাম্মদ হারুন শেঠ, অর্থ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ নুরুল কবির চৌধুরী, সহ দফতর সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, নির্বাহী সদস্য মোহাম্মদ হারুন অর রশীদ, বায়তুশ শরফ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুছা কাজেমী, গাথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ফোরকান, বায়তুশ শরফ গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ড. মাওলানা মুহাম্মদ ওয়ালী উল্লাহ মঈন। উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের গবেষণা সম্পাদক অধ্যাপক শফিউর রহমান, নির্বাহী সদস্য মোহাম্মদ মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম শাকিল, কাজী মাওলানা নুরুল হুদা, এস এম সাজ্জাদ হোসেন, মোহাম্মদ দিদারুল আলম, আনজুমনে নওজোয়ানের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম ও মিছবাহ উদ্দিন।

উল্লেখ্য ১৯৯৮ সালের ২৫ মার্চ আল্লামা শাহ মুহাম্মদ আবদুল জব্বার (রাহ.) কেবলা ইন্তেকাল করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla