1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী জনগণ এক হও-শহীদ উদ্দিন স্বপন - পূর্ব বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আড়াইহাজারে সুতার মিল থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপে চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার খলিলুর রহমানের প্রার্থী ঘোষণা রবিউল আউয়াল মাসে ১২দিন ব্যাপী মানবিক শিক্ষায় মুসল্লিদের উজ্জীবিত করছে নয়নজান জামে মসজিদ কমিটি চন্দনপুরা এক্সেস রোডের মুখে যানজট, বেপরোয়া অটোরিকশা চলাচলে জনদুর্ভোগ প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি চট্টগ্রামে ফ্লাইওভারের পিলারে হঠাৎ আগুন চট্টগ্রামে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণ বার্ষিকীতে স্মরণসভা চট্টগ্রামে গাড়িচালক সজিব হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড

শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী জনগণ এক হও-শহীদ উদ্দিন স্বপন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

মাছরুর চৌধুরী

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি-এর সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, সমাজের প্রতিটি কণ্ঠস্বর সিদ্ধান্ত গ্রহণে প্রতিনিধিত্ব না পেলে গণতন্ত্র কখনোই পরিপূর্ণ হতে পারে না।
নারী মানেই শুধু পরিবারকেন্দ্রিক ভূমিকা নয়; নারী একজন দায়িত্বশীল নাগরিক, দক্ষ সংগঠক ও দূরদর্শী নেতা। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ন্যায়বিচার এবং অর্থনীতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা প্রমাণ করেছেন। তাই রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, নারীদের নেতৃত্ব মানেই সহমর্মিতা, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ। একজন নারী জনপ্রতিনিধি কেবল নিজের স্বার্থে নয়, বরং সমগ্র সমাজের কল্যাণে কাজ করেন বিশেষ করে শিশু, বয়স্ক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য।
জেএসডি সাধারণ সম্পাদক আশা প্রকাশ করে বলেন, আজ যদি নারীদের যথাযথ সুযোগ দেওয়া হয়, তাহলে আগামী প্রজন্ম পাবে একটি ন্যায়ভিত্তিক ও সমানাধিকারমূলক বাংলাদেশ।
এই নির্বাচনে একটি ভোটই পারে পরিবর্তনের দ্বার খুলে দিতে। নারী আসনে যোগ্য নারী প্রার্থীকে নির্বাচিত করার মধ্য দিয়েই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।
৫ ফেব্রুয়ারী বিকাল ৪টায় ঢাকেশ্বরী মন্দির, লালবাগ এলাকায় জেএসডি মনোনীত ঢাকা-৭ আসনের প্রার্থী শাহানা সেলিমের নির্বাচনী গণসংযোগ শেষে পথসভায় তিনি উপরোক্ত মন্তব্য করেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এস এম সামছুল আলম নিক্সন,দপ্তর সম্পাদক কামরুল হাসান অপু,দলীয় প্রার্থী শাহানা সেলিম সহ নেতৃবৃন্দ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla