1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রতিবাদ করলেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রতিবাদ করলেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

 

দেশের বাজারে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সরকারিভাবে ১,৩০০ টাকার আশেপাশে নির্ধারিত থাকলেও মাঠ পর্যায়ে তা ২,০০০ থেকে ২,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের এই লাগামহীন কারসাজিতে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এম.নুরুল হুদা চৌধুরী।
​এক বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) প্রতি মাসে দাম নির্ধারণ করে দিলেও বাজারে তার প্রতিফলন নেই। এটি সরাসরি আইনের লঙ্ঘন এবং সাধারণ মানুষের ওপর চরম জুলুম। শ্রমিক, শ্রমজীবিসহ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো আজ রান্নার খরচ মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে।”
​তিনি আরও উল্লেখ করেন যে, অনেক ডিলার অধিক মুনাফার আশায় মজুধদারি করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। তিনি অবিলম্বে প্রতিটি বিক্রয় কেন্দ্রে রশিদ প্রদান বাধ্যতামূলক করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নিয়মিত বাজার তদারকির আহ্বান জানান।
​ এম.নুরুল হুদা চৌধুরী সাধারণ জনগণকে সচেতন হওয়ার এবং বাড়তি দাম চাইলে হটলাইন নম্বর ১৬১২১-এ অভিযোগ করার অনুরোধ জানান। তিনি সতর্ক করে বলেন, যদি দ্রুত এই অস্থিরতা নিরসন করা না হয়, তবে শ্রমিক, শ্রমজীবিসহ সাধারণ মানুষের অধিকার রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla