1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষের প্রার্থী জসীম উদ্দীন আহমেদ'র পক্ষে মানববন্ধন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষের প্রার্থী জসীম উদ্দীন আহমেদ’র পক্ষে মানববন্ধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ৩৬ জুলাইযোদ্ধা ও বিপ্লবী জুলাইযোদ্ধা আয়োজিত চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া-আংশিক সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট দানবীর, সমাজসেবক, শিক্ষানুরাগী, জনদরদী, রেমিট্যান্স যোদ্ধা ও ব্যবসায়ী  জসীম উদ্দীন আহমেদ এর সমর্থনে ১১ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ৩৬ জুলাইযোদ্ধা ও বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব মহিউদ্দীন কাদের’র সভাপতিত্বে চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জুলাই যোদ্ধার অন্যতম সমন্বয়ক মোহাম্মদ সাহাবুদ্দীনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের অন্যতম জুলাইযোদ্ধা মাহাবুল আলম রাশেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর অন্যতম নেতা তারিকুল ইসলাম ফয়সাল, মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ ইসমাইল, জুলাইযোদ্ধা সোলাইমান সুমন, মোহাম্মদ খোকন উদ্দিন, এডভোকেট এম এ রাশেদ, প্রফেসর উত্তম কুমার শীল, তাপস ধর, মো. শহীদউদ্দিন, মাসুদ বিন খান প্রমুখ।
বক্তারা বলেন, চট্টগ্রাম-১৪ ধানের শীষের প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এর বিরুদ্ধে ইতিপূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আনীত বিভ্রান্তিমূলক অভিযোগের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ধরনের মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ও ষড়যন্ত্রমূলক বক্তব্য উপস্থাপন করে আমাদের প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদকে হেয় প্রতিপন্ন করার যে অপচেষ্টা, তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla