1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চউক জাতীয়তাবাদী দল সিবিএ’র আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের কামনায় দোয়া মাহফিল - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চউক জাতীয়তাবাদী দল সিবিএ’র আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের কামনায় দোয়া মাহফিল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জাতীয়তাবাদী দল সিবিএ’র আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ৭ জানুয়ারী বুধবার সিবিএ সভাপতি ফয়েজ আহম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমানের সঞ্চালনায় পবিত্র খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সিডিএ’র চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম।

বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় শ্রমিক দলের শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চউক সদস্য (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ নুরুল্লাহ নুরী, সদস্য (প্রকৌশল) প্রকৌশলী মো. জামিলুর রহমান, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, এ জি এম সেলিম, এ এ এম হাবিবুর রহমান, মো. আনিসুল হক পাটওয়ারী, আহমেদ মঈনুদ্দিন, আবু ঈসা আনসারী, আ হ ম মিছবাহ উদ্দিন।

সিডিএ সিবিএ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, সহ–সভাপতি নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেমায়েত ইসলাম সবুজ, অর্থ সম্পাদক মো. শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক এম এ জা ইকবাল, কার্যকরী সদস্য মো. জাকির হোসেন, মো. আব্দুল মান্নান, সৈয়দ মো. জামাল উদ্দিন, মো. আবুল বশর, মো. আতিকুর রহমান চৌধুরী, মো. সরওয়ার হোসাইন, মো. আবিদ, মো. দিদার হোসেন প্রমুখ। মাহফিলে প্রধান অতিথি বলেন, বেগম খালেদা জিয়ার বলতেন গণতন্ত্র ছাড়া দেশের শান্তি ও অর্থনৈতিক অগ্রগতি হতে পারেনা। বিশেষ অতিথি বলেন, বেগম জিয়া বলেছেন প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা সবাই মিলে ঐক্যের বাংলাদেশ নির্মাণ করি।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলানা হাফেজ মো. মুনির উদ্দিন ও মৌলানা হাফেজ মো. রাশিদুল ইসলাম।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla