1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাঙ্গু ইউনিয়ন চট্টগ্রাম এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও সম্মাননা প্রদান - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সাঙ্গু ইউনিয়ন চট্টগ্রাম এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও সম্মাননা প্রদান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

মাছরুর চৌধুরী
গত ২৮ ডিসেম্বর সাঙ্গু তীরবর্তী অঞ্চলে গঠিত সামাজিক সংগঠন সাঙ্গু ইউনিয়ন চট্টগ্রাম’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ এবং সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  বাঁশখালী থানাস্থ পুকুরিয়া ইউনিয়নের চৌমুহনীতে এ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদ ডীন অধ্যাপক ড. সানাউল্লাহ চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা  ও বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্বাস উদ্দিন আহমদ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাঙ্গুর উপদেষ্টা মাওলানা আব্দুল মোকাররম চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাঙ্গু ইউনিয়ন চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ ফোরকানুল হক।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের বিভিন্ন স্তরে অবদান রাখা ব্যক্তি ও সদস্যদের মাঝে বর্ষসেরা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপদেষ্টাদের মধ্যে শ্রেষ্ঠ সহযোগী সম্মাননা ক্রেস্ট পান অধ্যাপক ড. সানাউল্লাহ চৌধুরী। সদস্যদের মধ্যে শ্রেষ্ঠ সহযোগী সম্মাননা ক্রেস্ট অর্জন করেন প্রবাসী কল্যাণ পরিষদের হাফেজ আমিন উল্লাহ।
এছাড়া শ্রেষ্ঠ প্রচার সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় আবু সাঈদ মোহাম্মদ সোহেল ও কাইছার হামিদকে।
সর্বাধিক সক্রিয় সদস্য সম্মাননা ক্রেস্ট লাভ করেন মহিউদ্দিন পিংকু, জাহাঙ্গীর আলম এবং জাফরুল ইসলাম।
অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব ছিল শীতবস্ত্র বিতরণ কার্যক্রম। এতে মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিকতা ও সামাজিক ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, মানবতার সেবায় কাজ করাই সংগঠনের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এই আয়োজন প্রমাণ করে মানবতার প্রশ্নে সবাই এক, বিভাজনের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোই সাঙ্গু ইউনিয়ন চট্টগ্রামের অঙ্গীকার।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla