1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চন্দনপুরায় স্থায়ী বাসিন্দাদের তালিকা প্রণয়ন কার্যক্রমের উদ্বোধন: ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার অঙ্গীকার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চন্দনপুরায় স্থায়ী বাসিন্দাদের তালিকা প্রণয়ন কার্যক্রমের উদ্বোধন: ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার অঙ্গীকার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

ঐতিহাসিক চন্দনপুরা মহল্লাবাসীর ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও জোরালো করতে শুরু হয়েছে স্থায়ী বাসিন্দাদের তালিকা প্রণয়ন কার্যক্রম।  ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চন্দনপুরা মহল্লা কমিটির উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে এই জনগুরুত্বপূর্ণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক এবং ‘পিউপলস ভিউ’-এর এডিটর অ্যান্ড পাবলিশার, চট্গ্রাম এডিটরস ক্লাব ও চন্দনপুরা মহল্লা কমিটির সম্মানিত উপদেষ্টা ওসমান গনি মনসুর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মহান বিজয়ের মাসে চন্দনপুরা মহল্লা কমিটি স্থায়ী বাসিন্দাদের তথ্য সংগ্রহের যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে মহল্লাবাসীর মধ্যে ভ্রাতৃত্বের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। আধুনিক ও সুশৃঙ্খল চন্দনপুরা গড়তে এই ডাটাবেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি মহল্লার সকল ইতিবাচক কর্মকাণ্ডে আজীবন পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও কমিটির উপদেষ্টা  শফিকুল আলম।

সভাপতিত্ব করেন চন্দনপুরা মহল্লা কমিটির সভাপতি লায়ন আব্দুল মান্নান। স্বাগত বক্তব্যে কমিটির সাধারণ সম্পাদক শেখ গোলাম মোঃ রাজু এই উদ্যোগের উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি সালামত আলী, সাংগঠনিক সম্পাদক রহমাতুল্লাহ স্বপন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দিদারুল আলম এবং সম্মানিত সদস্য খাজা আলাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ সোলেমান, মোঃ মোরশেদ, গোলাম মোস্তফা দুলাল, জাহিদুল হক জাকু, আরিফুল ইসলাম সামশেদ, সায়েদুল, সাইফুউদ্দিন, এনাম, মোঃ খুরশেদসহ মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হাসান জুয়েল।

অনুষ্ঠানের শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এবং চন্দনপুরা মহল্লাবাসীর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla