1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে আবৃত্তি দ্বিতীয় বর্ষের বিদায় অনুষ্ঠান সম্পন্ন - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নেপালে আকস্মিক বন্যায় নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক সমাজ আছে, মানুষ আছে, শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা? আড়াইহাজারে সুতার মিল থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপে চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার খলিলুর রহমানের প্রার্থী ঘোষণা রবিউল আউয়াল মাসে ১২দিন ব্যাপী মানবিক শিক্ষায় মুসল্লিদের উজ্জীবিত করছে নয়নজান জামে মসজিদ কমিটি চন্দনপুরা এক্সেস রোডের মুখে যানজট, বেপরোয়া অটোরিকশা চলাচলে জনদুর্ভোগ প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি চট্টগ্রামে ফ্লাইওভারের পিলারে হঠাৎ আগুন চট্টগ্রামে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে আবৃত্তি দ্বিতীয় বর্ষের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

মাছরুর চৌধুরী

১২ ডিসেম্বর  চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে আবৃত্তি দ্বিতীয় বর্ষের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে।  ১২ ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর আবৃত্তি বিভাগের দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়া আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর আবৃত্তি বিভাগের শিক্ষক জনাব ফারুক তাহের এবং শ্রাবণী দাশ গুপ্তা।এছাড়া সংগীত বিভাগের শিক্ষক মোস্তফা কামাল এবং শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপক মোহাম্মদ নাসির উদ্দিনও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা আবৃত্তি চর্চার গুরুত্ব তুলেন ধরেন, পাশাপাশি আবৃত্তি শিল্পকে এগিয়ে নিতে শুদ্ধ চর্চার প্রতি বেশ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।উল্লেখ্য নিজেকে সকল স্তরের মানুষের সামনে সুন্দর ও সাবলীলভাবে উপস্থাপনের জন্য আবৃত্তি চর্চার বিকল্প নেই। কন্ঠ নির্ভর আবৃত্তি শিল্প শুধু কবিতা পাঠের জন্যই প্রযোজ্য নয়,বাচিক শিল্প হিসেবে পরিচিত এ শিল্পটি নিজের ব্যক্তিত্ব প্রকাশের জন্য অন্যতম একটি শ্রেষ্ঠ মাধ্যম।অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন আবৃত্তি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী অজান্তা বর্ষা।  এই অনুষ্ঠানে আবৃত্তি শিক্ষক ফারুক তাহের এবং শ্রাবণী দাশ গুপ্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।এছাড়া উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানকে প্রাণবন্ত তথা আনন্দমুখর করতে সুমুধুর কন্ঠে আবৃত্তি এবং গান পরিবেশন করেন অনুষ্ঠানের শেষের দিকে।পরিবেশনা শেষে সন্ধ্যা সাতটায় উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla