1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সংগীত পরিষদ আয়োজিত অনুষ্ঠানে কথামালা, আবৃত্তি ও সংগীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সংগীত পরিষদ আয়োজিত অনুষ্ঠানে কথামালা, আবৃত্তি ও সংগীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

মাছরুর চৌধুরী

কথামালা, আবৃত্তি ও সংগীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলেন ৩০০ ক্ষুদে শিক্ষার্থী।  ১৪ ডিসেম্বর ২০২৫ ইং রোজ রবিবার মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সংগীত পরিষদ চট্টগ্রাম এই অনুষ্ঠানের আয়োজন করে। বৌদ্ধ মন্দির সড়কস্থ পরিষদের নিজস্ব প্রাঙ্গনে আলোচনা সভায় বক্তারা বলেন, নিজেদের জ্ঞান দিয়ে বুদ্ধিভিত্তিক একটি জাতি গঠন করতে শহীদ বুদ্ধিজীবীরা সারা জীবন কাজ করেছেন। লাল সবুজের পতাকা উড্ডয়নের মোক্ষম সময়ে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের চিরতরে মুছে দেয়া হয়েছে। তাঁদের এই আত্মদান কখনো শেষ হবার নয়। সার্বিক পরিস্থিতিতে তাঁদের সঠিক মূল্যায়ন হয়তো হয়নি কিন্তু জ্ঞানী বুদ্ধিজীবী শহীদদের এই আত্মদান কখনো বৃথা যাবে না।
সংগীত পরিষদের সম্পাদক তাপস হোড়’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন লেখক ও কবি অভিক ওসমান, সাংবাদিক ও বেলা-চট্টগ্রামের নেটওয়ার্ক মেম্বার আলীউর রহমান, অ্যাডভোকেট সেলিনা আকতার। শুরুতেই এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়। সংগীত পরিষদের শিক্ষক প্রিয়ম কৃষ্ণ দে’র সঞ্চালনায় গান, আবৃত্তি ও কথামালায় শহীদদের জীবনী আলোচনা ও স্মরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন অধ্যাপক দেবাশীষ রুদ্র। মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla