1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের এক যুগপূর্তি উৎযাপন ও নতুন অফিস উদ্ধোধন - পূর্ব বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের এক যুগপূর্তি উৎযাপন ও নতুন অফিস উদ্ধোধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি
দেশের অন্যতম জনপ্রিয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেড’র  এক যুগপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী কাস্টমার মিটআপ ও পূর্তি অনুষ্ঠান আয়োজন করা হয়।। ৩০ নভেম্বর রোববার সকালে আগ্রাবাদস্থ আকতারুজ্জামান সেন্টারে কোম্পানির কর্পোরেট অফিসে খতমে কোরআন এর মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয় এবং পরবর্তীতে কেক কাটার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে কেক কেটে যুগপূর্তি উৎসবের শুভ সূচনা করেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনছুর ও চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতি এম. আলী হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক চাঁটগার চোখ এর সম্পাদক একে এম জহুরুল ইসলাম, দৈনিক গিরিদর্পণ এর প‌রিচালনা সম্পাদক এম কে মোমিন, ‌বাংলাদেশ টেলিভিশন বিটিভি’র অনুষ্ঠান প‌রিচালক ও মোনা‌লিসা মিউ‌জিক এর কর্নধার ফ‌রিদ বঙ্গবাসী, সাপ্তাহিক আজকের সত্য সংবাদ এর সম্পাদক হারুন অর রশিদ, কর্ণফুলি নিউজ’র সম্পাদক সাইফুল ইসলাম, অগ্রণী ব্যাংক রেয়াজউদ্দিন বাজার শাখার ব্যবস্থাপক আ‌নিসুল মোস্তাফা, নকশায়ন প্রোপার্টিস এর চেয়ারম্যান ই‌ঞ্জিয়ার স্নেহাশীস দে, গ্রীণ ইন্টারন্যাশনাল এর সিইও বেলাল হোসেন,এমটিআই ট্রাভেল ইন্টারন‌্যাশনাল এর প্রোপ্রাইটর তাহিদ আলাল,স্যাম শিপিং এজেন্সি ও ইন্টারমেরিন শিপ সার্ভিস’র ব্যবস্থাপনা  অংশীদার ইমরানুল হকসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

২য় দিনে ক্লায়েন্ট মিটআপ ও সমাপনী অনুষ্ঠানে কেক কেটে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দৈনিক দিনকাল’র চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুল।এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের আকাশ’র  আবাসিক সম্পাদক কামাল পারভেজ, সনাতনী দর্পণ এর সম্পাদক নিতাই ভট্টাচার্য, দৈনিক একাত্তর বাংলাদেশ সম্পাদক  শেখ সেলিম, দৈ‌নিক ঘোষণা এর ব্যুরো প্রধান মুজিব উল্লাহ তুষার, দৈনিক রূপালী বাংলাদেশ এর স্টাফ রিপোর্টার সাহাবউদ্দিন, ভয়েস চট্টগ্রাম এর চেয়ারম্যান ফরমান উল্লাহ, ইউনিয়ন ব্যাংকের  অফিসার  রকিবুল ইসলাম সায়েম, সিল্ক রোড় ট্রেডিং এন্ড ম্যানুফ্যাকচারিং লি: সহকারি পরিচালক কায়সার মাহমুদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদ আমিন ফয়সল বলেন ‘দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে দেশ-বিদেশের গ্রাহকদের রেগুলার ও কাস্টম সফটওয়্যার নির্মাণ, শতাধিক স্বনামধন্য পত্রিকা ও প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ডিজাইন–ডেভেলপমেন্ট এবং ডোমেইন–হোস্টিংসহ বিভিন্ন আইটিইএস সেবা দিয়ে আসছে এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেড।
২০২৬ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নামমাত্র সাবস্ক্রিপশনে একটি SME Application আনতে যাচ্ছি, যাতে প্রযুক্তি সেবার বাইরে থাকা ব্যবসায়ীরাও সহজে প্রযুক্তির সুবিধা নিতে পারেন।

বর্তমা‌নে প্রায় ১ হাজা‌রেরও অ‌ধিক গ্রাহককে নির‌বিচ্ছিন্ন সেবা দি‌য়ে আস‌ছে আমা‌দের প্রতিষ্টান, আগামীতেও আরও উন্নত ও মানসম্মত গ্রাহকসেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla