1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জাতীয় নিরাপদ সড়ক দিবসে চট্টগ্রামে র‌্যালি, আলোচনা, হেলমেট ও ক্ষতিপূরণের চেক বিতরণ - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

জাতীয় নিরাপদ সড়ক দিবসে চট্টগ্রামে র‌্যালি, আলোচনা, হেলমেট ও ক্ষতিপূরণের চেক বিতরণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

রানা সাত্তার
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রত্যয়ে আজ বুধবার (৯ম বার) ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫’ পালন করেছে বিআরটিএ চট্টগ্রাম। দিবসটি উপলক্ষে বিআরটিএ, চট্টগ্রাম জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

সকাল ৯টায় ইস্পাহানি মোড়স্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে শেষ হয়। পরে সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিএমপি ট্রাফিক বিভাগ, হাইওয়ে পুলিশ, সাংবাদিক প্রতিনিধি, ব্রাক, বিএনসিসি, রোভার স্কাউটসসহ সুশীল সমাজ ও পরিবহন মালিক-শ্রমিকদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাম্প্রতিক সময়ে মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহত বৃদ্ধিতে গভীর উদ্বেগ জানানো হয়। আলোচনা শেষে চট্টগ্রাম জেলার বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৯টি পরিবারের মাঝে মোট ৩৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি ১৫ জন মোটরসাইকেলচালকের মাঝে বিনামূল্যে মানসম্মত হেলমেট দেওয়া হয়।

আলোচনায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দীন, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার, বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম প্রমুখ।

পরে নগরীর জিইসি মোড়ে পথচারী ও চালকদের মধ্যে সড়ক নিরাপত্তা সচেতনতামূলক লিফলেট, স্টিকার ও ব্রোশিয়র বিতরণের মধ্য দিয়ে রোড ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla