1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নির্ধারিত সময়ে গুদাম নির্মাণের নির্দেশ উপদেষ্টা আলী ইমাম মজুমদারের - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

নির্ধারিত সময়ে গুদাম নির্মাণের নির্দেশ উপদেষ্টা আলী ইমাম মজুমদারের

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্মাণাধীন ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি প্রকল্প এলাকায় গিয়ে চলমান কাজের অগ্রগতি ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করার নির্দেশনা দেন।

প্রকল্প সূত্রে জানা যায়, ‘দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ’ প্রকল্পের আওতায় চট্টগ্রামের আনোয়ারা, সাতকানিয়া ও সন্দ্বীপ উপজেলায় তিনটি খাদ্য গুদাম নির্মাণ করা হচ্ছে। এসব কাজে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার ৩২ টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী বছরের জুলাইয়ে।

উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, “আনোয়ারায় বর্তমানে এক হাজার মেট্রিকটন ধারণক্ষমতার একটি খাদ্য গুদাম রয়েছে। নতুন করে আরও ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতার গুদাম নির্মাণ হচ্ছে। কাজের অগ্রগতি ভালো, আশা করি আগামী জুনেই কাজ শেষ হবে।”

এ সময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস. এম. কায়সার আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান্নাতুল আকসা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla