1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পবিত্র ঈদে মিলাদুন্নবী'র সরকারী ছুটিতেও বসে নেই বন কর্মীরা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পবিত্র ঈদে মিলাদুন্নবী’র সরকারী ছুটিতেও বসে নেই বন কর্মীরা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

করেরহাট বিটে এক যৌথ অভিযানে জব্দকৃত ১ লক্ষ ২ শত ৫০ ঘনফুট বালি পূর্বের জায়গায় প্রতিস্থাপন

সদ্য দায়িত্বপ্রাপ্ত মো: সফিকুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা, চট্টগ্রাম উত্তর বন বিভাগ মহোদয়ের সার্বিক তত্বাবধানে অত্র বন বিভাগে বন অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে  ৬ সেপ্টেম্বর দিনব্যাপী করেরহাট রেঞ্জাধীন করেরহাট সদর বিটের রামগড়-সীতাকুন্ড ফরেস্ট মৌজার সংরক্ষিত বনাঞ্চলের লক্ষীছড়ি ছড়া সংলগ্ন বড়থলি নামক এলাকায় জোরারগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ইতিপূর্বে দায়েরকৃত ইউ,ডি,ও,আর এবং পি,ও,আর মামলার প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল হারুন বন আদালত চট্টগ্রাম মহোদয়ের নির্দেশ মোতাবেক উপরে উল্লেখিত স্থানে জব্দকৃত ১ লক্ষ ২ শত ৫০ ঘনফুট পাহাড়ি বালি পূর্বের জায়গায় প্রতিস্থাপন করা হয়েছে।
মোহাম্মদ হারুন অর রশীদ,সহকারী বন সংরক্ষক,করেরহাট এর নেতৃত্বে জোঁরারগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযানে শহর রেঞ্জ, মীরসরাই রেঞ্জ, করেরহাট রেঞ্জের বিভিন্ন বন বিটের কর্মকর্তা-কর্মচারী এবং ধুমঘাট চেক স্টেশনের টহল দলসহ ৪০-৫০ জনের একটি টিম এই অভিযানে অংশগ্রহন করেন।

বিভাগীয় বন কর্মকর্তা এধরনের বন অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করে বলেন, অপরাধীদের কঠোরভাবে দমন করা হবে। তিনি সফল অভিযান পরিচালনার জন্য পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla