1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চার দশকের শিক্ষকতা শেষে আবেগঘন বিদায় ঘোড়ার গাড়িতে রাজকীয় সম্মাননায় বিদায় জানালেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চার দশকের শিক্ষকতা শেষে আবেগঘন বিদায় ঘোড়ার গাড়িতে রাজকীয় সম্মাননায় বিদায় জানালেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক হাফেজ মাওলানা কাজী মো. আবুল কালামকে দীর্ঘ ৪১ বছরের শিক্ষকতা জীবনের অবসরে রাজকীয় বিদায় জানানো হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বিদায়ী সংবর্ধনায় বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার মানুষ ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ও নানা উপহার দিয়ে তাঁকে বিদায় জানান।

প্রিয় শিক্ষককে ঘিরে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। কেউ স্মৃতিচারণ করেন, কেউ আবার সেলফি তুলে ধরে রাখেন জীবনের বিশেষ মুহূর্ত। দিনব্যাপী আয়োজনে শেষে তাঁকে ফুলের মালায় সিক্ত করে ঘোড়ার গাড়িতে চড়ে কয়েক কিলোমিটার দূরের বাড়ি পৌঁছে দেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় এলাকাবাসীও ভালোবাসায় ভাসিয়ে দেন তাঁকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাফেজ মাওলানা কাজী আবুল কালাম শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে পথপ্রদর্শক, অভিভাবক ও প্রেরণার উৎস। চার দশকেরও বেশি সময় নিষ্ঠা, সততা ও মমতায় তিনি শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত করেছেন।

কান্নাজড়িত কণ্ঠে আবেগাপ্লুত হয়ে বিদায়ী শিক্ষক বলেন, “মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে গ্রামের ঘরে ঘরে শিক্ষার আলো ছড়াতে শিক্ষকতা শুরু করি। টানা ৪১ বছর এ মাদ্রাসায় শিক্ষকতা করেছি। আজকের এ ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।”

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী মো. আব্দুল হান্নান। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা মো. ওসমান গণি, নুর মুহাম্মদ, হাজী মো. ইউনুছ, লুৎফর এনাম চৌধুরী, মো. নাছির, আবু ছৈয়দ সাওদাগর, মো. সামশুল আলম প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla