1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নগরফুলের এক দশক - পূর্ব বাংলা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের একই পরিবারের ভাই-বোন সহ নিহত ৪, আহত ৫ চট্টগ্রাম ১৯ নং ওয়ার্ডের আনোয়ার খাঁ কলোনী এলাকায় মাদক বিক্রির অভিযোগ বাংলাদেশে টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধার চাই এখনই হজ নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত পটিয়া রণাঙ্গণের বীর সেনানী চৌধুরী মাহাবুবুর রহমান চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি করে বিকাশের পিন রিসেট লোন ও অর্থ লেনদেন মাননীয় শব্দ বর্জন ও ডিজিটাল হাজিরা দিলেন প্রধানমন্ত্রী নিজেই ক্লিন রাঙ্গুনিয়া গড়তে খাল পরিষ্কার করলেন এমপি হুম্মাম কাদের চৌধুরী রহস্যময় বিশাল পাথর দিন দিন আত্মহত্যা শুধুু বাড়ছেই রুখবে কে ? 

নগরফুলের এক দশক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জন্য কাজ করা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নগরফুল প্রতিষ্ঠার এক দশক পূর্ণ করেছে। এক দশকের এই দীর্ঘ যাত্রাপথে সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, সামাজিক সচেতনতা ও মানবিক কার্যক্রমে বিশেষ ভূমিকা রেখে সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ উপলক্ষে শুক্রবার (২২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় ‘নগরফুলের এক দশক পূর্তি উৎসব’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (ক্রাইম) হূমায়ুন কবির, নগরফুলের উপদেষ্টা মোস্তাক হোসাইন, কোহিনূর কামাল, কামরুজ্জামান লিটন, সাঈদ মিল্কি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডেভ ডোলান্ড, সাজিনাজ হাসপাতালের পরিচালক হাসান মাহমুদ চৌধুরী এবং লায়ন জেলা রিজিওন চেয়ারপারসন লায়ন ওসমান গনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরফুলের সভাপতি মোহিমানুর রহমান মাহিম। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য রাশেদা আক্তার ইমু।

মেয়র বলেন, নগরফুলের মতো স্বেচ্ছাসেবী সংগঠন সমাজের অবহেলিত শিশুদের জন্য আশার আলো হয়ে কাজ করছে। এমন উদ্যোগ সমাজকে বদলে দিতে পারে। আমি বিশ্বাস করি, আগামী দিনগুলোতে নগরফুল আরও বড় পরিসরে সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে।

এ সময় প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বায়েজিদ সুমন নগরফুলের এক দশকের পথচলার গল্প, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন, গত দশ বছরে নগরফুল শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যসেবা, পুষ্টি ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শত শত শিশু ও পরিবারকে সহায়তা করেছে। এই সাফল্যের কৃতিত্ব নগরফুলের প্রতিটি স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী ও দাতাদের।

অনুষ্ঠানে এক দশক পূর্তি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে সংগঠনের সাথে যুক্ত থেকে অবদান রাখা স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের হাতে সম্মাননা দেওয়া হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় নগরফুলের শিশুরা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla