1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রজায়ী যুব তরিকত কমিটির জশনে জুলুসের প্রস্তুতি সভা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রজায়ী যুব তরিকত কমিটির জশনে জুলুসের প্রস্তুতি সভা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি:

আনোয়ারার ওষখাইন বিশ্ব নূর মঞ্জিল রজায়ী দরবার শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুস আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  ১৯ আগষ্ট রজায়ী যুব তরিকত কমিটি বাংলাদেশের উদ্যোগে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন দরবার শরিফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা খোরশেদ উল্লাহ রজায়ী। বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ কামরুদ্দীন নূরী, শাহজাদা মাওলানা নাঈম উদ্দিন রজায়ী ও শাহজাদা মোহাম্মদ ইমাম উদ্দিন রজায়ী।

সভায় জানানো হয়, আগামী ৬ রবিউল আউয়াল শনিবার সকাল ৮টা থেকে চন্দনাইশের সাতঘাটিয়া পুকুরপাড় হযরত শাহ সুফী আলী রজা ও একরাম শাহ রজায়ী (রহ.) এতিমখানা প্রাঙ্গণ থেকে জুলুস শুরু হয়ে আনোয়ারার ওষখাইন বিশ্ব নূর মঞ্জিলে এসে শেষ হবে।

ঐতিহাসিক এ জশনে জুলুসের নেতৃত্ব দেবেন সাজ্জাদানশীন মাওলানা খোরশেদ উল্লাহ রজায়ী। ছদারত করবেন আনজুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী, আল্লামা আহমদ হোসাইন আলকাদেরী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারকী।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla