1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
হোসেন আহমদ পাড়ায় স্বেচ্ছাসেবক দলের সদস্য আলম মুন্নার স্মরণে দোয়া মাহফিল - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

হোসেন আহমদ পাড়ায় স্বেচ্ছাসেবক দলের সদস্য আলম মুন্নার স্মরণে দোয়া মাহফিল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

নগরীর উত্তর পতেঙ্গা ৪০ নং ওয়ার্ডস্থ হোসেন আহমদ পাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য , বিশিষ্ট সংগঠক ও জাতীয়তাবাদী দলের পরীক্ষিত, ত্যাগী নেতা মোঃ আলম মুন্নার স্মরণে বিশেষ দোয়া মোনাজাত আয়োজন করা হয়।

একই সাথে সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইহসালে সওয়াব উপলক্ষে দোয়া মাহফিল ১৬ আগস্ট, শনিবার স্টিল মিলস বাজার এলাকায় অস্থায়ী দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য, বিশিষ্ট সমাজসেবক , রাজনীতিবিদ, ক্রীড়া ও শিক্ষাসংগঠক হাজী মোঃ মুজিবুল হক কোম্পানি।
সাবেক ছাত্রদল নেতা, উত্তর পতেঙ্গা বিএনপির নেতা মোঃ শওকত হাসানের সভাপতিত্বে ও ৪০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল, আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক ৪০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ হারুন কোম্পানি, বিশেষ অতিথি ছিলেন ৪০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও প্রাক্তন ফুটবলার মোঃ লোকমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোঃ আলী নূর, মোঃ আব্দুল মালেক ফারুকী, বিএনপি নেতা মোঃ শফি, মোঃ সিরাজুল হক,সাবেক ছাত্রনেতা মোঃ শাহ আলী , মোঃ নাছির উদ্দিন , মোঃ ইসমাইল এবং মরহুম আলম মুন্নার দুই সন্তান সহ বিএনপি,যুবদল-ছাত্রদল স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল, কৃষক দল ও গার্মেন্টস শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান সময়ে সঠিক ইতিহাস তুলে ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান কে ভবিষ্যত প্রজন্মের কাছে জানাতে হবে।
এছাড়া আগামীতে বেগম খালেদা জিয়া কে রাষ্ট্রপতির আসনে অলংকৃত করার আগ পর্যন্ত আল্লাহ যেন তাঁকে সুস্থ্যতা দান করেন মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়েছে।
পরিশেষে তবারুক বিতরণ করে অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla