1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বেগম খালেদা জিয়া ও তারেক রহমান মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে লড়াই সংগ্রাম করে যাচ্ছেন- লায়ন হেলাল উদ্দিন - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বেগম খালেদা জিয়া ও তারেক রহমান মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে লড়াই সংগ্রাম করে যাচ্ছেন- লায়ন হেলাল উদ্দিন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

 বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম আনোয়ারা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। একইসাথে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে, ৯০এর গণতান্ত্রিক আন্দোলনে ও ২০২৪সালের স্বৈরাচার বিরোধী গণঅভূত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

১৫ আগস্ট (শুক্রবার) বাদে আছর আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে আন্দোলন ও সংগ্রামে নেতৃত্ব দিয়েছে জিয়া পরিবার। একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনে বেগম জিয়া এবং ২০২৪ সালের স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে দেশনায়ক তারেক রহমান অগ্রণী ভূমিকা রেখেছেন।” তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এখনও মানুষের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে সংগ্রাম করে যাচ্ছেন। এসময় তিনি আরো বলেন, শেখ
হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন এবং নির্বাচন বানচালের চেষ্টা করছেন। এসব ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতঃ অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার জন্য দলের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাষ্টার রফিক, সরওয়ার হোসেন মাসুদ, জাগির আহমেদ,দিল মোহাম্মদ , এম. মনসুর উদ্দিন, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মোজাম্মেল হক, জামাল উদ্দিন আনসারী, মোহাম্মদ কাশেম, মোহাঃ জাহাঙ্গীর, রফিক ডিলার, মোস্তাক আহমেদ, মঈনুল আলম ছোটন, ফরিদুল আলম মিল্টন, আবদুল হক, মোহররম আলী, ইউচুপ মাস্টার, আবু বক্কর, মোহাং আকতার, মোহাং সাদেক, মোহাং ইদ্রিস, নুরুল ইসলাম, আবু সালেহ, মামুন খান, বিএনপি নেতা নুরুল হুদা, নেছার উদ্দিন, মোহাং নাছির, দিদার, টিপু চৌধুরী, মোজ্জামেল, মোহাং ফেরদৌস, ইলিয়াস, দিদার, মোহাং ইউচুপ, তারেক মেম্বার, মনসুর মেম্বার, মিজান, আনোয়ারা উপজেলা যুবদল নেতা জিয়াউল কাদের জিয়া, আলম, মাবুদ, সোহেল, আমিন, নুরুল কবির, ওসমান শিকদার, শোয়েব, আজম খান, সেলিম হোসেন, আরিফ, মোরশেদ, কায়েস, শাকিল, হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা লৎফুর আলম টিটু, জেলা জাসাস সভাপতি জসিম উদ্দিন, উপজেলা আহবায়ক নাঈম উদ্দিন, সদস্য সচিব গাজী ফোরকান, যুগ্ম আহবায়ক আতিকুর রহমান, আবু তৈয়ব, হাসান, শামসুল আলম, দস্তগীর, মুসা ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, জাহেদ, নুর শাহেদ, তারেক, উপজেলা ছাত্রদল নেতা মোফাজ্জল হোসেন জুয়েল, হান্নান, সোহেল, সিফাত, রাশেদ, জুয়েল, হিরু,
শাহেদ, আনোয়ারা কলেজ সভাপতি বোরহান উদ্দিন, ইমরান হোসেন, শফিউল,রফাত,মাহিম,তারেক, বটতলী কলেজ সভাপতি মোহাং তারেক, সদস্য সচিব মিনহাজ উদ্দিন রাকিব, আনোয়ারা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন সুমন, সদস্য সচিব নিজাম উদ্দিন, নুর ইসলাম মেম্বার,আনোয়ার, শ্রমিক দলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক, বাবুল হোসেন, সেলিম আজম সহ প্রমুখ।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla