1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
হজ হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যকার পারস্পরিক যোগসূত্র সৃষ্টির অন্যতম সোপান- অধ্যক্ষ আল্লামা জুবাইর - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

হজ হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যকার পারস্পরিক যোগসূত্র সৃষ্টির অন্যতম সোপান- অধ্যক্ষ আল্লামা জুবাইর

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

খ্যাতিমান ইসলামিক স্কলার শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- হজব্রত পালনের মধ্য দিয়ে আত্নার বিশুদ্ধতা, নৈতিক মূল্যবোধের উৎকর্ষতা, চিন্তা-চেতনার প্রভূত উন্নয়নসাধনসহ একজন মানুষ খাঁটি ঈমানদার ও পরিপূর্ণ মুসলমান হিসেবে গড়ে উঠে। হজ হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যকার পারস্পরিক যোগসূত্র সৃষ্টির অন্যতম সোপান। হজব্রত পালনকালীন সময়ে মানুষ এভাবেই স্রষ্টা সকাশে আত্নসমর্পণ করে, যাতে ভুলে যায় পারস্পরিক ভেদাভেদ, হিংসা-প্রতিহিংসা ও লোভ-লালসার মতো অযাচিত বিষয়াদি। উচ্ছাস -উদ্দীপনায় দূরীভূত হয়ে যায় অনৈক্য, হানাহানি, অন্যায়, বিশৃঙ্খলা ও যাবতীয় অসংলঘ্নতা। মূখ্য আলোচক অধ্যাপক ড. শামসুদ্দিন শিশির বলেছেন- বিশ্ব মুসলিমের এক ঐতিহাসিক সম্মিলন পবিত্র হজ। এটির নিরুপদ্রব পালন কষ্টসাধ্য। তবে এক্ষেত্রে আল মাবরুর এর দীর্ঘ অভিজ্ঞতা তথা সেবার মনোবৃত্তি প্রশংসার দাবি রাখে নিঃসন্দেহে। আল মাবরুর মাধ্যমে হজব্রত পালনে তুষ্টি আছে মন্তব্য করে তিনি নিস্কন্টক হজ্জব্রত পালনে তাদের নিরবচ্ছিন্ন সেবাগ্রহণে আগ্রহীদের প্রতি আহবান জানান। ঐতিহ্যবাহী আল মাবরুর হজ ট্রাভেলস লিঃ এর উদ্যোগে অদ্য ২ আগস্ট ‘২৫ শনিবার বিকেল ৫টায় নগরীর অভিজাত কমিউনিটি সেন্টার নাসিরাবাদ কনভেনশন হলে অনুষ্ঠিত ২০২৫ সালের হজব্রত পালনকারীদের নিয়ে হাজী পূনর্মিলনী ও দোয়া মাহফিলে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। আল মাবরুর হজ ট্রাভেলস ইন্টাঃ লিঃ এর চেয়ারম্যান শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- আল মাবরুর হজ ট্রাভেলস ইন্টারন্যাশনাল লিঃ এর উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নুর মোহাম্মদ। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন – বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড.শামসুদ্দিন শিশির। আল মাবরুর হজ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরেণ্য আলেমেদ্বীন অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, অধ্যাপক ড. এ এস এম বোরহান উদ্দিন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, এইচ এম মুজিবুল হক শাকুর, ব্যাংকার আলহাজ্ব হাফেজ সালামত উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন- আল মাবরুর হজ ট্রাভেলস ইন্টাঃ লিঃ এর পরিচালক আলহাজ্ব মোহাম্মদ আক্কাস উদ্দীন খন্দকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দীন তৈয়বী, অধ্যাপক মাওলানা ছৈয়দ হাফেজ আহমদ, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, অধ্যক্ষ মাওলানা হেলাল উদ্দীন আলকাদেরী, মাওলানা বোরহান উদ্দিন শামসী, মাওলানা মহিউদ্দিন নেছারী, হাফেজ মাওলানা আবু তাহের, মুফতি মাওলানা ফয়জুল্লাহ, হাফেজ মাওলানা গিয়াস উদ্দীন, হাজী মোহাম্মদ কামাল, আলহাজ্ব ইলিয়াছ খান ইমু, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, শাহজাদা মঈনউদ্দীন সঞ্জরী, স ম শওকত আজিজ, এস এম নজরুল ইসলাম, এস এম আবু ছাদেক ছিটু, কাজী আহসানুল আলম, এম আহমদ রেজা প্রমূখ। পরিশেষে দেশ- জাতির সার্বিক কল্যাণ কামনা করে মুনাজাত এর মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla